MSB AcademyVerified academy

AI Powered Meta & Facebook Marketing Masterclass

Course details

Duration
19 Hours
Instructor
Masuk Sarker Batista
Level
Beginner Friendly
Format
Pre-recorded
Mode
Online
  • Certificate of completion
  • Lifetime access
AI Powered Meta & Facebook Marketing Masterclass

About this course

যেকোনো প্রোডাক্ট বা সার্ভিসের সেল বৃদ্ধি, AI দিয়ে High-Converting Ad Creative ও Copy তৈরি, AI Product Shoot ও Video Ads, Advanced Re-targeting Strategy এবং Messenger Chatbot দিয়ে সম্পূর্ণ অটোমেটেড সাপোর্ট সিস্টেম তৈরি সব কিছু একসাথে শিখে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে জব, নিজের বা ক্লায়েন্টের যেকোনো বিজনেসকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চাইলে এই ফেইসবুক মার্কেটিং কোর্সটি হবে আপনার জন্য পারফেক্ট একটি কোর্স। অনেকেই এখনো পুরনো স্ট্র্যাটেজি দিয়ে ফেসবুকে মার্কেটিং করছে — কিন্তু Meta এবং AI এত দ্রুত পরিবর্তন হচ্ছে যে সেই পদ্ধতিগুলো এখন আর কাজ করে না। আর ম্যাক্সিমাম মানুষ তাই এখন আর আগের মতো ফেসবুক মার্কেটিং করে ভালো রেজাল্ট পাচ্ছে না। আসলে গাধা দিয়ে যেমন ঘোড়ার কাজ করা যায় না তেমনি স্বল্প জ্ঞান নিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ করে বর্তমান প্রতিযোগিতার বাজারে টিকে থাকা সম্ভব না। তাই কম্পিটিশনের এই যুগে অন্য সবার থেকে এগিয়ে থাকতে হলে আপনার AI এবং তুখোড় মার্কেটিং স্কিলের অধিকারী হতে হবে। আমি নিজে একজন এক্সপার্ট ডিজিটাল মার্কেটার, তারই সাথে একাধারে MSB Academy এবং MSB Digital এর প্রতিষ্ঠাতা। ইউটিউবে ১,৫০,০০০+ মানুষ প্রতিদিন আমার ভিডিও দেখে নতুন কিছু শিখছে। Udemy & SkillShare প্লাটফর্মে আমি একজন বেস্টসেলিং ইন্সট্রাক্টর। এছাড়া আমার পার্সোনাল ফেইসবুক পেইজে ফলোয়ারের সংখ্যা ২,৩০,০০০+, এছাড়াও আমার ইন্টারন্যাশনালি বেশ কিছু সাকসেসফুল অ্যাফিলিয়েট সাইট আছে এবং সিক্স ফিগারের POD বিজনেস করছি বেশ কয়েক বছর ধরে। আর এই বিভিন্ন টাইপের বিজনেসের জন্য আমার ফেইসবুকে বিভিন্নভাবে মার্কেটিং প্ল্যান সাজাতে হয়। এমনকি আমার মার্কেটিং এর টোটাল খরচের ৫০% ইনভেস্ট করা হয় ফেইসবুক মার্কেটিং এর পিছে। আর আমাদের বিজনেসে ফেইসবুক মার্কেটিং এর ROI (Return on Investment) হচ্ছে ৮:১!!! এর মানে প্রতি ১ ডলার ইনভেস্টমেন্টে ৮ ডলারের সেল আসে। যা এভারেজ সব মার্কেটারদের তুলনায় অনেক বেশি। আর আমি আমার এই দীর্ঘ অভিজ্ঞতার আলোকে শুধুমাত্র প্র‍্যাকটিক‍্যাল নলেজ থেকেই এই ফেইসবুক মার্কেটিং কোর্সের ম‍্যাটেরিয়াল তৈরি করেছি। যাতে করে আমার সব স্টুডেন্টরা যে যার বিজনেসে ফেইসবুক মার্কেটিং করে ম্যাক্সিমাম সাকসেসটা নিয়ে আসতে পারে। একেকটা বিজনেস একেক রকম। একেক বিজনেসের টার্গেট অডিয়েন্সও আলাদা। তাই এক স্ট্র্যাটেজি দিয়ে সবার সেল আনা যায় না। Meta আমাদের হাতে অসংখ্য পাওয়ারফুল টুল দিয়েছে, কিন্তু কোন টুল কোন বিজনেসে, কোন অডিয়েন্সে, কিভাবে ব্যবহার করতে হবে সেটাই আসল গেম। অনেকে ভাবে বেশি ডলার খরচ মানেই বেশি সেল। বাস্তবতা হচ্ছে, ভুল টার্গেটিং আর দুর্বল রিটার্গেটিং থাকলে আপনার অ্যাড শুধু বাজেট খাবে, রিটার্ন দেবে না। গ্রাফিক্স, ভিডিও কন্টেন্ট, ক্যাপশন সবকিছুর পেছনে আছে প্রুভেন কনভার্সন রুলস। এগুলো না জেনে মার্কেটিং করলে এই প্রতিযোগিতার বাজারে টিকে থাকা কঠিন। শুধু পেইড না, ফ্রি মার্কেটিংয়ের এমন অনেক স্ট্র্যাটেজি আছে যেগুলো ব্যবহার করে ইনভেস্টমেন্ট ছাড়াই ইনকাম সম্ভব। আবার পেইজ বড় হলে হাজারো মেসেজ সামলাতে জানতে হবে স্মার্ট ইনবক্স ম্যানেজমেন্ট, অটোমেশন এবং শক্তিশালী Messenger Chatbot সেটআপ। আর সময়ের সাথে তাল মিলিয়ে এই কোর্সে যুক্ত হয়েছে Meta Business Suite-এর সর্বশেষ ফিচারের প্র্যাকটিক্যাল ব্যবহার, AI দিয়ে High-Converting Ad Creative তৈরি, AI Copywriting সিস্টেম, AI Product & Fashion Shoot, এমনকি Advanced Retargeting Strategy — যাতে আপনার প্রতিটি ক্যাম্পেইন হয় ডাটা-ড্রিভেন এবং হাই-ROI। আমি এই সব বিষয় মাথায় রেখে সম্পূর্ণ Actionable, বাস্তব অভিজ্ঞতা থেকে তৈরি টেকনিকগুলো এই কোর্সে শিখিয়েছি। একবার আয়ত্ত করতে পারলে আপনি শুধু ফেসবুক মার্কেটিং করবেন না — আপনি মার্কেট কন্ট্রোল করবেন। আর ইনকামের নতুন দরজা খুলবে একের পর এক। এই ফেইসবুক মার্কেটিং কোর্সটি মূলত কাদের জন্য? যারা ফেইসবুকে ফ্রি মার্কেটিং করার মাধ্যমে কোন ইনভেস্টমেন্ট ছাড়াই ইনকাম করতে চায় যারা ফেইসবুকে নিজের প্রোডাক্ট বা সার্ভিসের সেল বাড়াতে চায় যারা ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং-এ আগ্রহী যারা ফেইসবুকে নিজেদের একটা বড় অনলাইন কমিউনিটি তৈরি করতে চায় যারা মার্কেটিং ম্যানেজার হিসাবে চাকরি অথবা, সোশ্যাল মিডিয়া এজেন্সি পরিচালনা করতে চায় কন্টেন্ট ক্রিয়েটর / ইনফ্লুয়েন্সার, Business Owners এবং যারা ফেইসবুকে নিজেদের কাস্টমার তৈরি করতে চায় কি থাকছে এই ফেইসবুক মার্কেটিং কোর্সে? ফেসবুক মার্কেটিং ১০১ সঠিক উপায়ে Step-by-step ফেসবুক বিজনেস পেইজ তৈরি করা বিজনেস পেইজের প্রত্যেকটি সেটিংসের Real-Life ব্যবহার সম্পর্কে জানা (কারণ, এক এক বিজনেসের জন্য এক এক রকম সেটিংস কনফিগার করা লাগে) ফেসবুক বিজনেস পেইজের এডভান্স সব অপশন সম্পর্কে জানব ফ্রীতে বিজনেস পেইজকে মনিটাইজ করা শিখব, যা আমাদের প্রোডাক্ট বা সার্ভিসের অরাগানিক সেল বৃদ্ধি করবে Meta Business Suite-এর মাধ্যমে এক বা একাধিক বিজনেস পেইজ সহজে পরিচালনার সিস্টেম শিখব ফেসবুকে কন্টেন্ট রাইটিং এর জন্য বেশ কিছু ফরমুলা শিখব, যা অন্য সবার থেকে আপনাকে ফেসবুক মার্কেটিং-এ এগিয়ে রাখবে AI-এর মাধ্যমে High-converting Ad Copy লেখার ফর্মুলা শিখব [New Added] বিভিন্ন টাইপের কন্টেন্ট পাবলিশিং নিয়ে আমরা In-Depth আলোচনা করব Audience এর প্রতিটি অ্যাকশনের Link Click ট্র্যাক রাখার সিস্টেম শিখব SEO Optimized করে ফেসবুকে ভিডিও আপলোডের টেকনিক শিখব Facebook Story ব্যবহার করে যেকোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল বৃদ্ধির সিস্টেম জানব ফেসবুক গ্রুপ তৈরি করা এবং গ্রুপের সব দরকারি সেটিংস সম্পর্কে জানব গ্রুপে মেম্বার বাড়ানোর পাশাপাশি, গ্রুপ ম্যানেজমেন্ট করা শিখব অনলাইনের ফ্রী এবং পেইড টুল দিয়ে কিভাবে কোন পূর্ব অভিজ্ঞতা ছাড়াই প্রফেশনাল মানের গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবেন, সেই সিক্রেটও এই কোর্সে শেয়ার করা হবে Adobe Photoshop এর বেসিক শিখে গ্রাফিক্সের কাজগুলো কিভাবে করা যায় সেই ব্যাপারেও গাইডলাইন থাকবে ৫০০ ডলার সমমূল্যের প্রিমিয়াম টেম্পলেট দেয়া হবে, যার মাধ্যমে খুব সহজেই ব্যানার / কভার ডিজাইন, অ্যাডের জন্য গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন। আর এই রিসোর্স লাইব্রেরিতে মাঝে মধ্যেই নতুন রিসোর্স অ্যাড করা হবে, আর আপনারা সেইসব ডিজাইন রিসোর্স সব সময় ফ্রীতে পাবেন! বর্তমান যুগ ভিডিও মার্কেটিং এর যুগ, তাই মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করাও আমরা এই কোর্সে শিখব Screen-Record ভিডিও তৈরির জন্য থাকবে Camtasia-এর কমপ্লিট টিউটোরিয়াল যেকোনো টাইপ ভিডিও তৈরির জন্য Wondershare Filmora ভিডিও এডিটিং টিউটোরিয়াল Adobe Premiere Pro দিয়ে ভিডিও এডিটিং করাও আমরা শিখব Adobe Premiere Pro ভিডিও এডিটিং মাস্টারক্লাসের ফ্রি অ্যাক্সেস (২০০ ডলার সমমূল্য) Camtasia, Filmora এবং Adobe Premiere Pro সফটওয়্যারগুলোর ফুল ভার্সন কোর্সের সাথেই দিয়ে দেয়া হবে Canva দিয়ে ভিডিও এডিটিং এর A to Z শিখব [New Added] ভিডিও এডিটিং এর কোন পূর্ব অভিজ্ঞতা ছাড়াই আকর্ষণীয় Story & Video Ads তৈরির সিক্রেটও শেয়ার করা হবে এই কোর্সে [New Added] ক্রিয়েটিভ CGI Video Ads, Avatar Product Ads তৈরি শিখব যা সময় এবং টাকা ২টাই বাঁচাবে [New Added] মোবাইল এবং কম্পিউটার দিয়ে Facebook LIVE করার সিস্টেম আগে থেকে রেকর্ড করে রাখা ভিডিও Facebook LIVE-এ সরাসরি দেখানোর সিস্টেম শিখব। যা আপনার অথবা আপনার কোম্পানির বিজনেসে ম্যাক্সিমাম সাকসেস নিয়ে আসবে! ফেসবুকের বিভিন্ন চ্যানেল ব্যবহার করে ফ্রী মার্কেটিং এর সব টেকনিকগুলো শিখব সম্পূর্ণ ফ্রী টেকনিক ব্যবহার করে প্রোডাক্ট বা সার্ভিস সেল বৃদ্ধির ফর্মুলা জানব ফেসবুকে ফ্রী মার্কেটিং করে অ্যাফিলিয়েট মার্কেটার হিসাবে ইনকাম করার প্রুভেন উপায়গুলো শিখে ফেলব ফেসবুক পেইজের প্রতিটি Activities এর ডাটা এনালাইসিস করার নিয়ম জানব বিজনেসের কম্পিটিটরদের ট্র্যাক এবং তারাদের মার্কেটিং সিক্রেট জানার মাধ্যমে নিজেদের মার্কেটিংকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার নিঞ্জা টেকনিক শিখব Meta Ads এর জন্য খুবই সহজে মাস্টারকার্ড পাওয়ার উপায় ফেইসবুকে Paid Marketing করে যেকোনো বিজনেসকে কীভাবে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারে ডিটেলস গাইডলাইন থাকবে লোকাল বিজনেসের জন্য Facebook Ads দেয়ার সিস্টেম শিখব হাই-বাজেট প্রোডাক্ট (Ex. Real-state) সেলের জন্য আমি কিভাবে ক্লায়েন্টের জন্য Lead Campaign রান করি তা LIVE দেখিয়েছি [New Added] ফেইসবুকের রিটার্গেট মার্কেটিং শিখব, যার ফলে আমরা সুপার টার্গেটেড কাস্টমারদের কাছে আমাদের অ্যাড পৌঁছে দিতে পারব মার্কেটিং এর আডভান্স জিনিসগুলোর সম্পর্কে বা মার্কেটিং টার্মগুলোর ব্যাপারে নতুনদের পরিষ্কার ধারণা থাকে না। তাই Facebook Pixel, Different Events, Custom Audence, Lookalike Audience এর মতো জিনিসগুলার প্রাক্টিক্যাল ব্যবহার কোর্সের পেইড মার্কেটিং সেকশনে উদাহরণ দেয়ার মাধ্যমে এমনভাবে শিখানো হয়েছে, যা আপনি একবার মাথায় ঢুকাতে পারলে আপনি নিজেই বুঝে যাবেন যে এখন সাসসেস পাওয়া আপনার জন্য শুধুই অপেক্ষা ওয়েবসাইটে Facebook Messenger সেটআপ করব, কাস্টমারদের সাথে কমিউনিকেশন করার জন্য স্মার্টলি কাস্টমারদের সাথে চ্যাট করার বেশ কিছু হ্যাক শিখব, যা আপনার প্রচুর সময় বাঁচিয়ে দিবে [New Added] Messenger Chatbot সেটআপ করা শিখব, যা আপনি ঘুমিয়ে থাকলেও কাস্টমারদের সাথে ২৪/৭ চ্যাট করে সাপোর্টের কাজ করবে Chatbot এর মধ্যে সঠিক Keywords এর ব্যবহার করে কিভাবে প্যাসিভ ইনকাম করা যায়, সেই টেকনিক শিখব Social Trust বৃদ্ধির জন্য সোশ্যাল মিডিয়াতে Fan Followers & Engagement বাড়ানোর টেকনিক শিখব [New Added] Facebook Marketing সেক্টরে বড় কোন আপডেট আসলে সেইসব আপডেট কোর্সে সব সময় ফ্রীতেই পাবেন!!! এছাড়াও এই কোর্সের পেইড মেম্বার্সদের জন্য আছে প্রাইভেট ফোরাম। সেখানে ফেসবুক মার্কেটিং সম্পর্কিত যেকোনো প্রশ্ন করলে আমি নিজে সেইসব প্রশ্নের উত্তর দিয়ে দিব।

Compare similar courses

Compare this course with others in Digital Marketing Courses → Facebook Marketing (up to 5 total).

Reviews

No reviews yet. If you enrolled through SkillShekhai, be the first to share your experience.