MSB AcademyVerified academy

Complete Full-Stack JavaScript Course for Beginners

Course details

Duration
56 Hours
Instructor
MD. Sakib Khan
Level
Intermediate
Format
Pre-recorded
Mode
Online
  • Certificate of completion
  • Lifetime access
Complete Full-Stack JavaScript Course for Beginners

About this course

200+ Programming Challenges এবং 10+ Real-Life Projects সমৃদ্ধ এই কোর্সে আপনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট এর সবকিছু একদম বেসিক লেভেল থেকে আডভান্স লেভেল পর্যন্ত স্টেপ-বাই-স্টেপ শিখতে পারবেন। সাথেই থাকছে NodeJS, ExpressJS, MongoDB, ReactJS সহ আরও অনেক কিছু। জাভাস্ক্রিপ্ট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং অন্য যেকোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তুলনায় এর জনপ্রিয়তা প্রতিনিয়ত বেড়েই চলেছে। আপনি যদি একটি মাত্র ল্যাঙ্গুয়েজ শিখে প্রফেশনাল ডেভেলপার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে সেটি হবে জাভাস্ক্রিপ্ট। শুধুমাত্র এই একটি ল্যাঙ্গুয়েজ শিখেই আপনি ওয়েবসাইট, ওয়েবসার্ভার, মোবাইল অ্যাপ্লিকেশান, ডেক্সটপ অ্যাপ্লিকেশান, গেমস ইত্যাদি আরও অনেক কিছু তৈরি করতে পারবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, মাতৃভাষা বাংলায় এই জাভাস্ক্রিপ্টের Resourceful & Project-based Course এর বড়ই অভাব। অনলাইনে যা পাওয়া যায় তার ম্যাক্সিমামই অসম্পূর্ণ এবং অগোছালো। যার কারণে শিক্ষার্থীরা শিখার জন্য সঠিক গাইডলাইন পাচ্ছে না। আর তাই এই প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে আমি আমার দীর্ঘ কাজের অভিজ্ঞতার আলোকে আপনাদের জন্য এই “The Complete Full-Stack JavaScript Course in Bangla” কোর্সটি তৈরি করেছি। এই কোর্সটি থেকে, যারা জাভাস্ক্রিপ্টে আগে কখনো কোড করেনি, তারা যেভাবে উপকৃত হবে, একইভাবে যারা জাভাস্ক্রিপ্ট তাদের দৈনন্দিন ডেভেলপমেন্ট লাইফে ব্যবহার করছে, কিন্তু জাভাস্ক্রিপ্টের Next Generation Features গুলো শিখতে ইচ্ছুক, তারাও এই কোর্সটি থেকে উপকৃত হবে। So, This course is for EVERYONE!! জাভাস্ক্রিপ্ট শিখে ফাংশনাল Website develop করা যায়, Web server তৈরি করা যায়। এখানেই শেষ না, জাভাস্ক্রিপ্ট দিয়ে Desktop Application, Android and iOS Application, Real-time Networking Apps, Command line tools, Games ইত্যাদি আরও অনেক কিছু ডেভেলপ করা সম্ভব। So, All these things you can build with this ONE LANGUAGE!! আশা করি বুঝতেই পারছেন, এই কোর্সটি করার মাধ্যমে আপনি আপনার ক্যারিয়ারে নতুন মাত্রা যুক্ত করতে পারবেন। এই কোর্সটি কেন মার্কেটের অন্যান্য কোর্স বা টিউটোরিয়াল থেকে আলাদা? এই কোর্সে আপনাদের প্রতিটা টপিক শিখানো শেষে আমরা কিছু প্রাকটিস প্রবলেম সল্ভ করবো। এরপর আপনাদের নিজেদের প্রাকটিসের জন্য এসাইনমেন্ট দেয়া হবে। এগুলোর মাধ্যমে আপনাদের কোডিং স্কিল ডেভেলপের সাথে সাথেই আপনার চিন্তা শক্তি ও ডেভেলপ হবে। কোডিং যে কেউই করতে পারবে, কিন্তু ক্লায়েন্টের দেয়া Requirement অনুযায়ী যদি চিন্তা করে সেই প্রবলেম টা সল্ভ না করতে পারেন, তাহলে আপনার এই ল্যাঙ্গুয়েজ শিখাটা কাজে দিবে না। So, THINK LIKE A CODER আমরা একদম Fundamental থেকে Advanced level এর প্রতিটা টপিক শিখার সাথে সাথে সেগুলো আমাদের প্রোজেক্টগুলোতে Apply করবো। So, আপনারা এই Latest Features গুলোর ব্যাবহারিক প্রয়োগ দেখতে পারবেন। THIS IS THE MOST UP-TO-DATE COURSE AVAILABLE IN BANGLA ✌✌ আপনি এই কোর্সটি থেকে বোনাস হিসেবে NodeJS, ExpressJS, Rest API Design, ReactJS, MongoDB এবং Web scraping শিখতে পারবেন। এবং অবশ্যই এগুলো উপর আমাদের একের অধিক প্রোজেক্ট থাকবে। আমরা একই সাথে ওয়েবসাইট এবং ওয়েবসার্ভার কিভাবে তৈরি করতে হয় শিখবো। After completing this course, YOU CAN BECOME A FULL STACK DEVELOPER আমরা আমাদের কোডিং পর্ব শেষে আমাদের এই ওয়েবসাইট গুলোকে কিভাবে Github, Heroku এবং Netlify তে হোস্ট করতে পারি সেটা দেখবো। So, আমরা একসাথে যেসব Projects করবো, তা আপনারা আপনাদের PORTFOLIO তে রেখে দিতে পারবেন। যেটা পরবর্তীতে আপনাদের জব পেতে খুবই সাহায্য করবে। এই কোর্সের প্রতিটি টপিক আমরা ছোট ছোট ভাগে ভাগ করে শিখবো। প্রতিটি লেকচার সর্বোচ্চ ৪ থেকে ৬ মিনিটের হবে। তাতে করে আপনাদের এই ভিডিওগুলো দেখতে দেখতে একঘেয়েমিতা চলে আসবে না এবং আপনারা খুব ভালোভাবে প্রতিটি টপিক শেষ করে (এবং সাথে সাথে কোড করে) পরবর্তী টপিকে যেতে পারবেন। MY GOAL IS TO MAKE WEB DEVELOPMENT FUN AND ACCESSIBLE TO EVERYONE. THAT'S WHY MY COURSES ARE SIMPLE AND MUCH INFORMATIVE. এই কোর্সটি এনরোল করার পর আপনি জাভাস্ক্রিপ্টে যেকোনো ধরনের প্রবলেম ফেইস করলে MSB Forum এ আমাকে পাবেন। আমি প্রতিদিন সকাল অথবা সন্ধ্যায় একটি নির্দিষ্ট সময় আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে বসবো। আমাদের এই কোর্সের স্টুডেন্টস দের জন্য রয়েছে Discord Online Classroom যেখানে অলরেডি শতাধিক স্টুডেন্টস রয়েছে এবং তারা প্রতিনিয়ত সাপোর্ট পেয়ে যাচ্ছে। কি থাকছে এই “Complete Full-Stack JavaScript” কোর্সে? জাভাস্ক্রিপ্ট কি? জাভাস্ক্রিপ্ট কেন শিখবো? এই কোর্সটি থেকে আমরা কিভাবে মাক্সিমাম আউটপুট পেতে পারি। বিভিন্ন Variables & Data types এর ব্যাবহার সম্পর্কে জানবো (String, Number, Boolean, Null, Undefined, Object, Array, Function ইত্যাদি)। Latest JavaScript Feature (let, const, template literals) নিয়েও আলোচনা করবো। JavaScript Operators, Conditional Statements and loops নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এখানে আমরা বিভিন্ন মডার্ন জাভাস্ক্রিপ্ট ফিচারস নিয়ে আলোচনা করবো। প্রতিটি টপিকে অসংখ্য Exercises, Resources & Assignments থাকবে। Object Basics, Object Destructuring, Cloning an Object, Built-in Objects, JSON ইত্যাদি উদাহারণ সহকারে বিস্তারিত শিখব। Function Basics, Default & Rest parameters, Hoisting, ARROW FUNCTION ইত্যাদি আরো অনেক টপিক শিখব। Array সম্পর্কে জানবো এবং শিখব। Array Methods এর উপর প্রায় ১৭ এর অধিক লেকচার রয়েছে। Sorting, Reversing, Slicing, Combining, Joining ইত্যাদি আরো অনেক array methods নিয়ে বিস্তারিত আলোচনা করবো। Latest JavaScript Features: Spread Operators, Map, Filter, Reduce নিয়ে উদাহারণ সহ আলোচনা রয়েছে। এমনকি আমরা এই Features গুলো আমাদের প্রোজেক্টসগুলোতেও Apply করবো। আমরা এতক্ষণ পর্যন্ত যেসব Fundamental concepts শিখেছি, সেগুলোর উপর ৫০ এর ও অধিক প্রোগ্রামিং চ্যালেঞ্জের রিসোর্স আমি দিয়ে দিব। যা কমপ্লিট করার মাধ্যমে আপনার জাভাস্ক্রিপ্ট শেখার ভিত্তি নিঃসন্দেহে মজবুত হবে। বিভিন্ন Job Interview Questions নিয়ে আলোচনা করা হবে। যা আপনাদের পছন্দের জবটি পেতে সাহায্য করবে। বিভিন্ন ধরনের Data Structure & Algorithms নিয়ে আলোচনা করবো। ES6/ES7/ES8 Features দেখবো। যেমনঃ Set, Map, WeakSet, WeakMap, Module (Import, Export), padStart, padEnd, trimStart, trimEnd, Array & Object destructuring. এছাড়াও পূর্ববর্তী এবং পরবর্তী লেকচার গুলোতে আমরা আরো অনেক Latest Features দেখবো। যেমনঃ let, const, template literals, Spread Operators, Map, Filter, Reduce, rest parameter, Class Inheritance, Promises, Async Await ইত্যাদি। Object Oriented Programming (OOP) এর ব্যাপারে পরিস্কার একটি ধারনা নিব। Constructor Functions, this keyword, prototypes, ES6 Classes and Inheritance নিয়ে উদাহারণ সহকারে বিস্তারিত আলোচনা করবো। OOP ব্যবহার করে আমরা একটি সম্পূর্ণ প্রোজেক্ট তৈরি করবো। Asynchronous JavaScript সম্পর্কে জানবো এবং শিখবো। আমরা দেখবো Callback কিভাবে ব্যবহার করতে হয় এবং আমরা কেন Callback ব্যবহার না করে Promises / AsyncAwait ব্যবহার করবো। আমরা দেখবো আমরা কিভাবে Multiple Promises Handle করতে পারি। সাথেই আমরা দেখবো আমরা কিভাবে Fetch API ব্যবহার করে Ajax Call করতে পারি। Document Object Model (DOM) নিয়ে আলোচনা করবো। DOM selectors, DOM Manipulation, UI events, LocalStorage ইত্যাদি শিখবো একটি প্রোজেক্ট করার মাধ্যমে। আমরা প্রায় ৮/৯ টি প্রোজেক্টে এই DOM নিয়ে কাজ করবো। অতঃপর আমরা আরও ৫ টি প্রোজেক্ট করবো। সেগুলোতে আমরা Modern ES6+ Features, DOM, OOP, Async JS, NPM, Webpack & Babel, ES6 Modules ব্যবহার করবো। আমরা Error Handlings কিভাবে করতে হয়, সেটা শিখবো। এবং Regular Expression ব্যবহার করে কিভাবে String Validation করতে হয় সেগুলো শিখবো। Local Storage and Session Storage নিয়ে আলোচনা করা হবে। এবং এদের উপর বিভিন্ন প্রোজেক্টস থাকবে। আমরা Node JS, Express JS and MongoDB শিখবো। এগুলো ব্যবহার করে কিছু প্রোজেক্ট তৈরি করবো এবং শিখবো কিভাবে আমরা নিজেরাই সার্ভার তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ডাটাবেসে ডাটা স্টোর করতে পারি। আমরা Template Engine: EJS শিখবো। এবং এগুলো দিয়ে অসংখ্য ওয়েবসাইট তৈরি করবো। এরপর আমরা Rest API Design করা শিখবো। বিভিন্ন CRUD Application এর মাধ্যমে Restful web services এর Best Practices গুলো শিখবো। Mongoose ব্যবহার করে কিভাবে Complex Query করতে হয়, সেগুলো দেখবো। Mongoose Static Methods and Middlewares নিয়ে আলোচনা করবো। Pagination, Filtering নিয়ে আলোচনা করবো। আমরা Password Security নিয়ে আলোচনা করবো। আমরা JWT এর মাধ্যমে Authentication & Authorization শিখবো। Node JS এ আমরা কিভাবে ফাইল আপলোড নিয়ে কাজ করতে পারি, সেটা শিখবো। আপনারা Postman ব্যাবহার করা শিখবেন (Beginner to Advanced) আমরা React JS শিখবো। React JS দিয়ে আমরা ২টি প্রোজেক্ট তৈরি করবো এবং দেখবো কিভাবে আমরা শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট শিখেই একটি সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি করতে পারি (Coming Soon) আমরা Web Scraping শিখবো এবং দেখবো কিভাবে আমরা অন্যান্য ওয়েবসাইট থেকে ডাটা নিয়ে আমাদের ওয়েবসাইটে কাজ করতে পারি। এরপর আমরা ReactJS + NodeJS + ExpressJS + MongoDB (MERN Stack) দিয়ে ১টি প্রোজেক্ট তৈরি করবো (Coming Soon) আমাদের সব প্রোজেক্টের কাজ শেষ হয়ে গেলে এগুলো আমরা Heroku, Netlify, Github এ কিভাবে হোস্ট করতে পারি সেগুলো দেখবো। আপনাদের চাহিদার উপর ভিত্তি করে এই কোর্সে মাঝে মধ্যেই নতুন লেকচার অ্যাড করা হবে। এই কোর্সের পেইড মেম্বার্সদের জন্য থাকবে একটি প্রাইভেট ফোরাম। যেখানে কোর্স সম্পর্কিত যেকোনো সমস্যা পোস্ট করলে আমি পার্সোনালি আপনাদের হেল্প করব।

Compare similar courses

Compare this course with others in Programming & Software Development → JavaScript (up to 5 total).

Reviews

No reviews yet. If you enrolled through SkillShekhai, be the first to share your experience.