Flutter App Development Masterclass (Build Android & iOS Apps)
Course details
- Duration
- 92 Hours
- Instructor
- Asaduzzaman Asad
- Level
- Intermediate
- Format
- Pre-recorded
- Mode
- Online
- Certificate of completion
- Lifetime access
About this course
প্রজেক্ট ভিত্তিক এই অ্যাপ ডেভেলপমেন্ট কোর্সে একদম বেসিক থেকে কোডিং ছাড়া এবং কোডিং করে ২ ভাবেই অ্যাপ ডেভেলপমেন্ট শেখানো হবে। পাশাপাশি ই-কমার্স, ব্লগ, নিউজ অ্যাপ, চ্যাট অ্যাপ ইত্যাদি রিয়েল-লাইফ প্রজেক্টের মাধ্যমে স্টেপ-বাই-স্টেপ সব কভার করা হবে। কোর্স কমপ্লিট করে আপনি Flutter এবং FlutterFlow ব্যবহার করে যেকোনো ধরনের অ্যাপ তৈরি করে ফ্রিল্যান্সিং, রিমোট জব এবং প্যাসিভ ইনকাম করতে পারবেন। বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট শেখায়। কিন্তু বাস্তবতা হলো — এসব কোর্স শেষ করার পর যখন একজন শিক্ষার্থী নিজে নিজে কোনো রিয়েল লাইফ প্রজেক্টে হাত দেয়, তখন সে নানান রকম সমস্যার মুখোমুখি হয়। কারণ, ডামি প্রজেক্ট আর রিয়েল ক্লায়েন্ট প্রজেক্ট কখনোই এক জিনিস নয়। বর্তমানে ইউটিউবে ফ্রি ভিডিওর অভাব নেই — Flutter নিয়েও অসংখ্য ভিডিও পাওয়া যায়। কিন্তু সেগুলোর বড় সমস্যা হলো, একটি পূর্ণাঙ্গ গাইডলাইন ও প্রপার কোর্স স্ট্রাকচার নেই। ফলে এসব ভিডিও দেখে শেখা তো হয়ই না, উল্টো আপনার মূল্যবান সময় নষ্ট হয়। আর নতুনদের এই সমস্যার পার্মানেন্ট একটা সমাধান করার জন্য আমি তৈরি করেছি প্রজেক্ট ভিত্তিক কমপ্লিট Flutter Mobile App Development Masterclass কোর্স। এই কোর্স করে আপনি Android, iOS এবং Web – ৩ প্ল্যাটফর্ম-এর জন্যই যেকোনো অ্যাপ বানাতে পারবেন এবং কোর্স শেষে আপনি ইনকামও করতে পারেন। কারণ, Flutter বা FlutterFlow শিখে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন Fiverr, Upwork, PeoplePerHour-এর মতো মার্কেটপ্লেসে। এছাড়া একজন অ্যাপস ডেভেলপার হিসেবে যদি গ্লোবালি রিমোট কাজ করেন, সেই ক্ষেত্রে প্রতি মাসে ২-৩ লাখ টাকা ইনকাম করতে পারবেন। এমনকি বাংলাদেশের বিভিন্ন কোম্পানি একজন Flutter ডেভেলপারকে প্রতি মাসে ৫০ হাজার থেকে ১ লাখ টাকার বেশি বেতন দেয়। আবার চাইলে নিজস্ব অ্যাপ বানিয়ে Google Play Store এবং App Store-এ পাবলিশ করে ইনকাম করতে পারবেন Google AdMob Ads, In-App Purchase কিংবা Subscription মডেলের মাধ্যমে। আপনি চাইলে Codecanyon বা UI8-এর মতো মার্কেটপ্লেসে অ্যাপ টেমপ্লেট বা UI Kit বিক্রি করে Passive Income এর রাস্তা তৈরি করতে পারেন। এমনকি, আপনার যদি নিজস্ব কোনও অ্যাপ আইডিয়া থাকে, তবে আপনি Flutter/FlutterFlow দিয়ে সেটি বানিয়ে আপনার SaaS বা স্টার্টআপ শুরু করতে পারেন। আমি আসাদুজ্জামান আসাদ, একজন প্যাশনেট ওয়েব ও মোবাইল অ্যাপ ডেভেলপার হিসেবে গত ৭ বছরেরও বেশি সময় ধরে Fiverr মার্কেটপ্লেসে সফলভাবে কাজ করে যাচ্ছি। পাশাপাশি আমি বিভিন্ন দেশি-বিদেশি কোম্পানির সাথে রিমোট জবে যুক্ত আছি। এছাড়াও, আমি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম Udemy-এর একজন ইন্সট্রাক্টর, যেখানে আমার ৯০,০০০+ শিক্ষার্থী রয়েছে। ২০১৮ সালে যখন ফ্রিল্যান্সিং শুরু করি, তখন ওয়ার্ডপ্রেস দিয়ে বিভিন্ন ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট তৈরি করে দিতাম। তখন অনেক ক্লায়েন্ট ওয়েবসাইট তৈরি করার পর মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের চাহিদাও প্রকাশ করত। সেইসময় আমি কিছু ক্লায়েন্টকে WebView অ্যাপ বানিয়ে দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম WebView অ্যাপ কোনো সিরিয়াস বিজনেসের জন্য নয়। তখন অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ তৈরির জন্য অধিকাংশ সময়ই Java ব্যবহার করা হতো এবং iOS অ্যাপ তৈরির জন্য ব্যবহার করা হতো Swift! কিন্তু এইখানে সমস্যা হলো একই অ্যাপ আপনার ২ বার তৈরি করতে হবে। এতে খরচ এবং সময়, দুটোই অনেক বেশি বেড়ে যায়। আর তাই অনেক রিসার্চ করার পর তখন থেকেই আমি Flutter শেখা শুরু করি। কারণ Flutter এমন একটি ফ্রেমওয়ার্ক যার মাধ্যমে একবার কোড করে Android, iOS এমনকি Web App-ও তৈরি করা যায়। আর তারপর থেকে আমাকে আর পিছে ফিরে তাকাতে হয় নাই। আর আমি আমার এত বছরের কাজের অভিজ্ঞতার আলোকে মূলত তৈরি করেছি এই Flutter কোর্স। যেখানে আমি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা, ক্লায়েন্টদের কাজ এবং দীর্ঘদিনের প্রজেক্ট-ভিত্তিক শেখার ফলাফল আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই কোর্সে আপনি পাচ্ছেন ১০টিরও বেশি প্র্যাকটিক্যাল প্রজেক্ট, যা সরাসরি ক্লায়েন্টদের চাহিদাভিত্তিকভাবে ডিজাইন করা হয়েছে। প্রতিটি মডিউল এমনভাবে সাজানো, যাতে একজন একেবারে নতুন শিক্ষার্থীও ধাপে ধাপে শিখে নিজেকে একজন দক্ষ Flutter ডেভেলপার বানিয়ে তুলবে ইনশাআল্লাহ। মূলত এই কোর্স করলে আপনি চাকরি, ফ্রিল্যান্সিং এবং প্যাসিভ ইনকাম ছাড়াও অনান্য বিভিন্ন উপায়ে ইনকামের সম্ভবনা উন্মুক্ত হবে। কেন আপনার এই “Project-based Flutter App Development” কোর্সটি করা উচিত? নতুনদের জন্য Zero to Pro লেভেলের ফুল কোর্স স্ট্রাকচার। ১০টিরও বেশি বাস্তব ক্লায়েন্ট ফোকাসড প্রজেক্ট। ৮০+ Flutter Widget ব্যবহার করে UI ডিজাইন শিখানো হবে। FlutterFlow শেখার সুযোগ – যা দিয়ে কোডিং ছাড়াই অ্যাপ তৈরি করতে পারবেন। Dart প্রোগ্রামিং এবং OOP কনসেপ্ট একদম বেসিক থেকে অ্যাডভান্স। E-commerce, Social Media, Chat App, News App ইত্যাদি অ্যাডভান্স অ্যাপ বানানো শিখব। Figma to Flutter UI কনভার্ট করার কমপ্লিট গাইডলাইন। Google Play Store-এ অ্যাপ পাবলিশ করার প্রসেস এবং ডাউনলোড বাড়ানোর জন্য ASO শিখানো হবে। Flutter দিয়ে অ্যাপ বানিয়ে ফ্রিলান্সিং এবং লোকালি জব করে ইনকাম শুরু করার রোডম্যাপ শেয়ার করা হবে। AdMob, In-App Purchase, Subscription এর মাধ্যমে অ্যাপ থেকে ইনকামের পদ্ধতি শিখানো হবে। সম্ভাব্য আরও নানান উপায়ে Passive Income করার সব সিক্রেট টেকনিক রিভিল করা হবে। Artificial Intelligence (AI) দিয়ে সহজে প্রবলেম সলভিং এবং ডেভেলপমেন্ট এর কাজ ফাস্ট করার টেকনিক শিখানো হবে। কোর্সে ভবিষ্যতে নতুন কোন আপডেট আসলে সেইসব আপডেট এনরোল করা স্টুডেন্টরা সব সময় ফ্রিতেই পাবে। এছাড়াও কোর্স মেম্বারদের জন্যে থাকবে প্রাইভেট ফোরাম। সেখানে আপনাদের সব সমস্যা আমি নিজে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। কি কি থাকছে এই “Flutter Mobile App Development” কোর্সে? FlutterFlow কী? কেন এটি জনপ্রিয়? এবং কীভাবে এটি কাজ করে FlutterFlow দিয়ে কোড ছাড়াই অ্যাপ তৈরি কোড ছাড়াই ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইন্টারফেস ব্যবহার করে অ্যাপ ডিজাইন বিভিন্ন UI কম্পোনেন্ট ব্যবহার করে প্রফেশনাল অ্যাপ ইন্টারফেস তৈরি Firebase বা REST API ইন্টিগ্রেশন করে ডেটাবেস কানেক্ট অ্যাপের মধ্যে Navigation, Authentication, Form, Logic Flow ইত্যাদি ফিচার যুক্ত করার প্রক্রিয়া কিভাবে ডিজাইন টেমপ্লেট তৈরি করতে হয় FlutterFlow-এ — তা হাতে-কলমে দেখানো হবে FlutterFlow দিয়ে একটি সম্পূর্ণ রিয়েল প্রজেক্ট হিসেবে ক্যালকুলেটর অ্যাপ তৈরি বাটন, ডিসপ্লে স্ক্রিন এবং ক্যালকুলেশন লজিকসহ প্রতিটি ধাপ বুঝিয়ে তৈরি করতে শেখানো হবে ক্যালকুলেটর অ্যাপে কীভাবে UI এবং লজিক ফাংশন ব্যবহার করতে হয় — তা বাস্তব উদাহরণের মাধ্যমে শেখানো হবে কোড না লিখেই কীভাবে একটি কাজের (Task Management ) অ্যাপ তৈরি করা যায় — সেটি এই প্রজেক্টের মাধ্যমে শেখানো হবে Dart Programming-এর বেসিক কনসেপ্ট Dart প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পরিচিতি এবং Flutter-এর সাথে এর সম্পর্ক কীভাবে Dart SDK ইনস্টল ও সেটআপ করতে হয় — সেটি ধাপে ধাপে শেখানো হবে Dart কোড রান করানোর জন্য বিভিন্ন পদ্ধতি (VS Code, DartPad, CLI) ব্যবহার Variables & Constants: var, final, const এবং dynamic যেভাবে কাজ করে Data Types: int, double, String, bool, List, Map, Set ইত্যাদি ডেটা টাইপ বিশ্লেষণ Operators: Arithmetic, Relational, Logical, Assignment ও Bitwise Operators এর ব্যবহার Conditional Statements: if, else if, nested if, switch-case ইত্যাদির বাস্তব উদাহরণ Loops: for, while, do-while এবং for-in লুপের মাধ্যমে রিপিটেড কাজ করার পদ্ধতি Functions: কিভাবে ফাংশন তৈরি ও কল করতে হয়, ফাংশনের প্যারামিটার, রিটার্ন টাইপ ইত্যাদি String Manipulation: স্ট্রিং কনকেট, সাবস্ট্রিং, স্প্লিট, ট্রিম, ক্যাপিটালাইজ ইত্যাদি List: add, remove, map, filter, forEach, spread operators Map: key-value pair, add/remove entries, iteration Set: unique values, union, intersection ইত্যাদি Null Safety & Type Checking: Dart-এর null safety ফিচার, ?, !, late, required কিভাবে কাজ করে Error Handling: try-catch-finally ব্লকের ব্যবহার এবং কাস্টম error তৈরি Dart Packages: Pub.dev থেকে প্যাকেজ ব্যবহারের নিয়ম এবং ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্ট Dart-এর Object-Oriented Programming (OOP)-এর কনসেপ্ট OOP কী এবং সফটওয়্যার ডেভেলপমেন্টে এর প্রয়োজনীয়তা। Class ও Object: কিভাবে class তৈরি করতে হয় এবং object দিয়ে কীভাবে data ও behavior মডেল করা হয় Constructor: Default, Named ও Optional Constructors এর ব্যবহার Properties & Methods: ক্লাসের ভিতরে ফিল্ডস ও ফাংশন কীভাবে ডিফাইন করা হয় এবং ব্যবহার করা হয় Encapsulation: প্রোপার্টি গুলোকে private করা এবং getter/setter এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা Inheritance: কিভাবে একটি class আরেকটি class থেকে property ও method গ্রহণ করে Super & Override Keyword: Parent class থেকে মেথড এক্সেস এবং override করার পদ্ধতি Abstraction: abstract class ও methods — কাজগুলো কেবল define করা হবে, implement করা হবে subclass এ Polymorphism: একি নামের মেথড বিভিন্ন ক্লাসে ভিন্নভাবে কাজ করে — এর ব্যবহার এবং উপকারিতা Static Keyword: static properties ও methods-এর ব্যবহার এবং কখন প্রয়োজন হয় Dart-এ multiple inheritance-এর বিকল্প হিসেবে Interface ব্যবহার Implement করে শিখানো হবে Flutter-এর ৮০+ Widget ব্যবহার করতে শিখবেন Flutter-এর Core Widgets গুলো যেমন Container, Row, Column, Text, Image, Stack ইত্যাদির ব্যবহার Layout Widgets: Expanded, Flexible, Padding, Align, SizedBox, Wrap, GridView, ListView ইত্যাদি দিয়ে সুন্দর ও রেস্পনসিভ লে-আউট তৈরি Input Widgets: TextField, Checkbox, Radio, Switch, Slider, Form, DropdownButton ইত্যাদি ব্যবহার করে ইউজার ইনপুট নেয়ার প্রক্রিয়া Button Widgets: ElevatedButton, TextButton, OutlinedButton, IconButton, FloatingActionButton ইত্যাদি বিভিন্ন ধরণের বাটনের ডিজাইন ও কার্যপ্রণালী Navigation Widgets: Navigator, BottomNavigationBar, Drawer, TabBar, PageView ইত্যাদি ব্যবহার করে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার পদ্ধতি Stateful & Stateless Widgets: কোন পরিস্থিতিতে কোনটি ব্যবহার করতে হয় — এই দুটি widget-এর পার্থক্য ও ব্যবহারিক দিক শিখবেন। Advanced UI Widgets: AnimatedContainer, Hero, CustomPaint, ReorderableListView ইত্যাদি ইউজ করে ডায়নামিক ও আকর্ষণীয় UI তৈরি Utility Widgets: MediaQuery, Theme, Builder, FutureBuilder, StreamBuilder — এগুলোর মাধ্যমে responsive ও data-driven অ্যাপ তৈরি করা প্রতিটি Widget কী কাজে ব্যবহৃত হয়, কিভাবে কাজ করে এবং বাস্তব অ্যাপে কীভাবে ব্যবহার করতে হয় — তা হাতে-কলমে দেখানো হবে। Flutter দিয়ে প্রফেশনাল UI ডিজাইন করা REST API ব্যবহার করে ডেটা লোড ও পাঠানো CRUD (Create, Read, Update, Delete) অপারেশন AI ভিত্তিক অ্যাপ কিভাবে তৈরি শিখব AI Tools ও ChatGPT কিভাবে অ্যাপে ব্যবহার করা যায় সেটা জানব Figma ডিজাইন থেকে Flutter অ্যাপে কনভার্ট করা শিখব Fiverr থেকে Flutter Freelancing শুরু করার গাইডলাইন Upwork-এ Flutter প্রজেক্ট খুঁজে কাজ করার উপায় LinkedIn-এ Flutter Developer হিসেবে চাকরি পাওয়ার কৌশলগুলো আমি শেয়ার করব লোকাল কোম্পানিতে Flutter Developer চাকরি পাওয়ার টিপস নিজের একটি প্রফেশনাল পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি যা High-budget ক্লাইন্ট পেতে হেল্প করবে কোর্সের নেক্সট আপডেটে যা যা থাকবে ~ Flutter অ্যাপে পেমেন্ট গেটওয়ে যুক্ত করা একটি কমপ্লিট E-commerce অ্যাপ তৈরি Messenger-এর মতো চ্যাট অ্যাপ ক্লোন Facebook-এর মতো Social Media অ্যাপ তৈরি Movie অ্যাপ বানিয়ে ভিডিও কনটেন্ট টাইপ অ্যাপ তৈরি নিউজ বা ব্লগ অ্যাপ তৈরি করার কমপ্লিট প্রজেক্ট Push Notification সেটআপ শিখব Firebase দিয়ে ডেটা ম্যানেজমেন্ট করা শিখব Provider দিয়ে স্টেট ম্যানেজমেন্ট GetX ফ্রেমওয়ার্ক দিয়ে অ্যাপ কন্ট্রোল Bloc Pattern দিয়ে অ্যাপ লজিক ম্যানেজ SQLite ডাটাবেজ ব্যবহার করে লোকাল ডেটা সংরক্ষণ করা শিখব MySQL ডাটাবেজ ব্যবহার করে ডেটা হোস্টিং করা শিখব Google Play Store-এ অ্যাপ সাবমিশন এর স্টেপ-বাই-স্টেপ প্রসেস Google AdMob দিয়ে অ্যাপ থেকে প্যাসিভ ইনকাম ফর্মুলা ASO (App Store Optimization) কৌশল শিখব, যা অ্যাপ এর ডাউনলোড বাড়াবে