n8n AI Workflow Automation Workshop - Live Workshop
Course details
- Instructor
- Sabbir Ahmed
- Level
- Beginner Friendly
- Format
- Live
- Mode
- Online
- Certificate of completion
- Live Support
- Lifetime access
About this course
আজকাল শুধু নতুন নতুন টুল জানলেই হয় না — আসল গেমটা হলো কীভাবে সেই টুলগুলো দিয়ে নিজের কাজ, বিজনেস প্রসেস, লিড ম্যানেজমেন্ট বা সাপোর্ট সিস্টেম অটোমেট করা যায়। ঠিক এই জায়গাটাতেই কাজ করবে 'n8n AI Workflow Automation Workshop'। এটি ২ ঘণ্টার একটি একদম হ্যান্ডস-অন লাইভ সেশন। এখানে শুধু থিওরি নয় — n8n-এর বেসিক কনসেপ্ট থেকে শুরু করে রিয়েল-লাইফ বিজনেস অটোমেশন ওয়ার্কফ্লো কীভাবে বানাতে হয়, পুরো প্রসেসটা লাইভ বিল্ড করে দেখানো হবে। যেমন ধরুন: একটা ল্যান্ডিং পেজ বা ফর্ম থেকে লিড এলো, n8n সেটা রিসিভ করে সরাসরি গুগল শিট বা CRM-এ সেভ করলো। এরপর AI দিয়ে সেই লিডের সামারি বা ক্যাটাগরি তৈরি করে, কন্ডিশন অনুযায়ী টিমকে অ্যালার্ট পাঠিয়ে দিলো — পুরো সাইকেলটা চোখের সামনেই দেখতে পাবেন। ওয়ার্কশপটা বিগিনার-ফ্রেন্ডলি করে ডিজাইন করা, কিন্তু ফোকাস থাকবে আউটকামের ওপর। আগে কখনো n8n ব্যবহার না করে থাকলেও বুঝতে সমস্যা হবে না। বিশেষ করে যারা বিজনেস, ফ্রিল্যান্সিং, এজেন্সি, মার্কেটিং বা সাপোর্ট অটোমেশন নিয়ে কাজ করছেন, তারা এখান থেকে প্র্যাকটিক্যাল ওয়ার্কফ্লো আইডিয়া নিয়ে যেতে পারবেন। এই সেশনে যা যা কাভার করা হবে n8n আসলে কী এবং বিজনেস অটোমেশনে এটি কেন এত পাওয়ারফুল ট্রিগার, অ্যাকশন নোড, ক্রেডেনশিয়াল, ওয়েবহুক ও এক্সিকিউশন কীভাবে কাজ করে ফর্ম বা ল্যান্ডিং পেজ থেকে ডেটা রিসিভ করার বেসিক ফ্লো Google Sheet, Airtable/CRM, ইমেইল বা Telegram/Slack-এর মতো টুল কানেক্ট করার লজিক If/Else, Switch, Merge নোড দিয়ে কন্ডিশনাল ওয়ার্কফ্লো বানানো AI নোড ব্যবহার করে লিড সামারি, ক্যাটাগরি, প্রায়োরিটি স্কোর বা রিপ্লাই ড্রাফট করা ম্যানুয়াল কাজগুলোকে রিপিটেবল অটোমেশন ওয়ার্কফ্লোতে কনভার্ট করা নিজের বিজনেস বা ইউজ কেস অনুযায়ী অটোমেশন ব্লুপ্রিন্ট চিন্তা করার ফ্রেমওয়ার্ক API key, ক্রেডেনশিয়াল ও অটোমেশনের সেফটি নিয়ে প্র্যাকটিক্যাল ধারণা