Project Based No-Code Game Development Masterclass
Course details
- Duration
- 36 Hours
- Instructor
- Hasibur Rahman
- Level
- Beginner Friendly
- Format
- Pre-recorded
- Mode
- Online
- Certificate of completion
- Lifetime access
About this course
কোন রকম পূর্ব অভিজ্ঞতা এবং প্রোগ্রামিং নলেজ ছাড়াই আপনি যদি Unreal Engine দিয়ে প্রফেশনাল মানের কম্পিউটার অথবা মোবাইল গেইমস তৈরি করে Google Ads, Game Sell, In-App Purchase এবং হাই-ডিমান্ডের সব ফ্রিল্যান্সিং জব করে ইনকাম করতে চান তাহলে এই গেইম ডেভেলপমেন্ট কোর্সটি হবে আপনার জন্য পারফেক্ট একটি কোর্স। গেইম ডেভেলপমেন্ট প্রচুর সম্ভাবনাময় এবং প্রফিটেবল সেক্টর হওয়া সত্ত্বেও আমাদের দেশে সেইরকম ভালো মানের গেইম ডেভেলপার নেই বললেই চলে। এর মূল কারণ গেইম ডেভেলপমেন্ট সেক্টরকে সবাই কঠিন মনে করে, আর বাংলাদেশে ভালোভাবে গেইম ডেভেলপমেন্ট নিয়ে কেউ প্রশিক্ষণও দিচ্ছে না। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে, কোডিং ছাড়াই এডভান্স লেভেলের সব গেইম বানানো সম্ভব Unreal Engine সফটওয়্যার ব্যবহার করে এবং আপনার নিজের বানানো PC অথবা Mobile Game আপনি চাইলে বিক্রি করে প্রচুর ডলার ইনকাম করতে পারবেন। এমনকি গেইমে Ads দেখিয়েও Passive Income করা যায়। আর ফ্রিল্যান্সিং সেক্টরগুলোতে গেইম ডেভেলপারদের জন্য High-demand এর প্রচুর জব রয়েছে। এই সেক্টরে কমপ্লিটিশন অনেক কম। তাই স্কিল গেইন করে একবার গেইম ডেভেলপমেন্ট সেক্টরে ঢুকতে পারলে ইনকামের হাজারো রাস্তা আপনার জন্য খুলে যাবে। আমার দীর্ঘ আট বছরের অভিজ্ঞতা রয়েছে এই গেম ডেভেলপমেন্ট সেক্টরে, এবং আমি প্রায় ৫ বছরের মতো Fiverr, Upwork মার্কেটপ্লেসে কাজ করে আসছি। ধরতে গেলে অন এভারেজ আমি ২০০০ থেকে ৩০০০ ডলারের মতো এভারেজে প্রত্যেক মাসে ইনকাম করি। দেখা যায় ছোটখাটো কাজের জন্যও কিন্তু অনেক ক্লাইন্ট অনেক বেশি পেমেন্ট করে থাকে গেম ডেভেলপমেন্ট এর সেক্টরে। আমি কিন্তু ফাইবার, Upwork মার্কেটপ্লেসেই শুধুমাত্র সীমাবদ্ধ নেই, অফলাইনেও অনেক ক্লাইন্ট খুজে বের করেছি এবং তারা এখন আমার পার্মানেন্ট ক্লাইন্ট হিসেবে আছে। দুঃখজনক হলেও সত্যি আমাদের দেশে এমন কোন প্রতিষ্ঠান নেই বললেই চলে যারা Game Development এর উপর প্রফেশনালভাবে প্রশিক্ষণ দিয়ে থাকে। আর আমার কাছে প্রচুর স্টুডেন্ট এতদিন রিকুয়েস্ট করে আসছিল আমি যাতে বাংলায় কমপ্লিট একটা গেইম ডেভেলপমেন্টের কোর্স নিয়ে আসি। আর তাই সব কিছু বিবেচনা করে আমি ফাইনলি আপনাদের জন্য কমপ্লিট এই Unreal Engine Game Development কোর্সটি তৈরি করেছি। এই কোর্সটিতে আমি গেইম ডেভেলপমেন্ট করা শিখেছি একদম বিগিনার থেকে এডভান্স পর্যন্ত Real-Life এক্সাইটিং সব প্রোজেক্ট নিয়ে। যাতে করে নতুন যেকোন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টই গেইম ডেভেলপমেন্টকে ভয় না পেয়ে Enjoy করে। কেন Unreal Engine দিয়ে গেইম ডেভেলপমেন্ট শিখব? মর্ডান AAA গেমগুলোতে ব্যাপকভাবে ব্যাবহার হয় এই ইঞ্জিন। ছোট, বড় প্রায় সকল ধরণের স্টুডিওগুলো গেইম তৈরিতে এই ইঞ্জিন ব্যবহার করে থাকে। অসাধারণ গ্রাফিক্স এবং ভালো অপটিমাইজেশনের জন্যে এই ইঞ্জিনটি বেশ জনপ্রিয়। C++ প্রোগ্রামিং ল্যাংগুয়েজ দ্বারা লজিক ডিজাইন করা হয়, এছাড়াও পাওয়ারফুল ভিজুয়াল স্ক্রিপ্টিং টুল থাকায় এ দিয়ে বিগিনাররা সহজেই ডেভেলপমেন্টের স্বাদ পেতে পারেন। আনরিয়েল ইঞ্জিন শেখার জন্যে প্রোগ্রামিং জানাটা একদমই অত্যাবশ্যক না। ভিজুয়াল স্ক্রিপ্টিং করে অনেক ভালো মানের গেম বানানো সম্ভব। কোর্সটিতে আমি মূলত কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ (No Coding!!) ছাড়াই Visual Scripting এর মাধ্যমে সবকিছু শিখিয়েছি। তার মানে যারা প্রোগ্রামিংকে ভয় পান তারাও নির্ভয়ে কোন রকম প্রোগ্রামিং ছাড়াই প্রফেশনাল মানের গেইম ডেভেলপ করতে পারবে। এমনকি কোর্সটি করতে কোন High Configuration PC লাগবে না। Core i3, 8GB Ram থাকলেই হবে। আর আমি আমার এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনাদের পুরোপুরি গেম ডেভেলপমেন্ট শিখাচ্ছি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা ছাড়া এবং কোর্সের শেষে কত রকম ভাবে যে গেইম ডেভেলপমেন্ট করে ইনকাম করা যায় সেই ব্যপারেও গাইডলাইন দিব। এমনকি আমি এটিও দেখিয়ে দিবো আপনি কোন কোন মার্কেটপ্লেসে কাজ করলে সফলতা পাবেন এবং কিভাবে কাজ করলে সফলতা পাবেন। আশা করছি এই কোর্সটি আপনাদেরকে একটা লাইফ লং সলিড আর্নিং সোর্স তৈরিতে সাহায্য করবে ইনশাল্লাহ। কেন Game Development শিখার জন্য এই কোর্সটি বেস্ট? কোর্সটিতে বর্তমানে ৪ রকমের গেইমিং প্রজেক্ট (Both PC and Mobile Game) তৈরি করে শিখানো হয়েছে। আর এই চার রকম প্রজেক্ট দিয়ে আপনারা প্রায় ধরতে গেলে A to Z সবকিছু শিখতে পারবেন। তারমানে কোর্স কমপ্লিট করার পর আপনি নিজে নিজেই গেম ডেভেলপমেন্ট করতে পারবেন। শুধু তাই নয়, আমি আস্তে আস্তে আরও ভিন্ন কনসেপ্টের গেইম ডেভেলপমেন্ট প্রজেক্ট এড করব। আর নেক্সট প্রজেক্টগুলো অ্যাড করা হবে আপনাদের রিকোয়েস্টের উপর ভিত্তি করেই!! আপনারা সবচেয়ে বেশি ইন্টারেস্ট যেইধরনের গেইমের ক্ষেত্রে দেখবেন, সেইসব গেম কোডিং ছাড়াই ডেভলপ করে আপনাদের শেখানো হবে কোর্সের নেক্সট আপডেটগুলোতে। আর এর জন্য আলাদাভাবে আর পেমেন্ট করতে হবে না। একবার কোর্স এনরোল করলেই আজীবন ফ্রি আপডেট পাবেন। এমনকি আপনাদের গেইম ডেভেলপমেন্ট প্রসেসকে সহজ করার জন্য ২০০০ ডলার দামের প্রিমিয়াম 3D Assets একদম ফ্রিতে দিব। এছাড়া এনরোল করা স্টুডেন্টদের জন্য থাকবে একটি Private Facebook Group!! তার মানে আপনি এই কোর্সে জয়েন করলে আপনি আমাদের গেইমিং কমিউনিটিতেও যুক্ত হতে পারবেন। যেখানে গেইম ডেভলপমেন্টের বিভিন্ন রিসোর্স ফ্রিতে শেয়ার করা হবে আর সেখানে যেকোনো সমস্যার আমার সাপোর্ট সব সময় পাবেন।