MSB AcademyVerified academy

The Python Mega Course: Build 10 Real World Applications

Course details

Duration
27 Hours
Instructor
Aditta Chakraborty
Level
Intermediate
Format
Pre-recorded
Mode
Online
  • Certificate of completion
  • Lifetime access
The Python Mega Course: Build 10 Real World Applications

About this course

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ডাটা সাইন্স অথবা ওয়েব ডেভেলপমেন্টের মত সেক্টরগুলোতে ক্যারিয়ার গড়তে চাইলে এই কোর্সটি হবে আপনার জন্য হবে পারফেক্ট একটি কোর্স। Python এর বেসিক থেকে এডভান্স পর্যন্ত সব কিছু শিখানোর পর বেশকিছু Real Life Projects করে দেখানো হবে, যার ফলে স্টুডেন্টরা ডিমান্ডিং সব ফিল্ডে কাজ করার জন্য নিজেদেরকে উপযুক্ত করে তুলতে পারবে। টেকনোলজি বিপ্লবের এই যুগের সবচেয়ে বেশি সম্ভাবনাময় ক্যারিয়ার হচ্ছে প্রোগ্রামিং। বিভিন্ন কাজ অটোমেট করা, ডাটা এন্ট্রি, মেনিপুলেশন, এনালাইসিস, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট সবকিছুই প্রোগ্রামিং এর মাধ্যমে করা হয়। আর এই প্রোগ্রামিং জগতে বর্তমানে অন্যতম জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ হচ্ছে Python 🐍 কিন্তু বর্তমানে ইউটিউব সহ নানা ওয়েবসাইটে পাইথনের ফ্রি রিসোর্স থাকা সত্ত্বেও বাংলাদেশের মানুষ এই সেক্টরে অনেক পিছিয়ে আছে। কারণ, ফ্রি ভিডিও এবং রিসোর্সের ম্যাক্সিমাম জিনিসই থাকে অগোছালো এবং অসম্পূর্ণ। সেগুলো থেকে স্টুডেন্টরা শুধু মাত্র বেসিকটাই শিখতে পারছে কিন্তু প্রোগ্রামিং শেখার যে আসল উদ্দেশ্য যেমন ধরুন, একটি রিয়েল লাইফ এপ্লিকেশন তৈরি করা, এপ্লিকেশন তৈরি সময় ফ্লোচার্ট এবং এলগোরিদম ঠিক রাখা, সেটি তৈরি করার সময় কি কি সমস্যার সম্মুখীন হতে হয় এবং সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হয় এসবের কোনো কিছুই সেইসব ফ্রি রিসোর্সে থাকে না। এমনকি অনেক পেইড কোর্সেও আমি দেখেছি অনেকে পাইথন ল্যাঙ্গুয়েজে একের পর এক কিওয়ার্ড শিখিয়ে যায় কিন্তু হাতে কলমে এর প্র্যাক্টিক্যাল ব্যবহার দেখায় না। তাই কোর্স কমপ্লিট করার পরেও স্টুডেন্টরা কাজের কাজ কিছু করতে পারে না। ব্যাপারটা এমন যে, তারা আপনাকে নৌকায় উঠিয়ে বৈঠা না দিয়ে আপনার গন্তব্যে যাওয়ার জন্য স্বপ্ন দেখাচ্ছে। আর এই বিষয়গুলোই অধিকাংশ লার্নারদের সাথে হচ্ছে বিধায় তারা পাইথন শিখতে এসে ডিমোটিভেটেড হয়ে প্রোগ্রামিং শেখার হালই ছেড়ে দিচ্ছে। আর এই সমস্যার পার্মানেন্ট সল্যুশন করার জন্যই মূলত আমার এই প্রজেক্ট বেইসড পাইথন প্রোগ্রামিং কোর্সটি তৈরি করা। আমি আদিত্য চক্রবর্তী একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট। COBRA – Hack To Protect Your System ইথিক্যাল হ্যাকিং টিম এর প্রতিষ্ঠাতা পরিচালক। সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে সিক্স ফিগারের বিজনেস করছি বিগত ৭ বছরেরও বেশি সময় ধরে। বর্তমানে কর্মরত আছি High Tech IT & Communication প্রতিষ্ঠানে একজন ওয়েব ডেভেলপার হিসেবে। ওয়েব ডেভেলপমেন্টের জন্য আমি কাজ করছি WordPress এবং Django ফ্রেমওয়ার্কে। এছাড়া MSB Academy-তে Certified Ethical Hacking (CEH) এবং WordPress Theme & Plugin Customization দুইটি কোর্সই বেস্টসেলিং। আর আমি আমার দীর্ঘ কাজের এবং টিচিং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই Python Programming কোর্সটিকে এমনভাবে ডিজাইন করেছি যাতে করে প্রোগ্রামিং এর ভয়কে জয় করে আমার প্রতিটি স্টুডেন্ট তাদের নিজ নিজ ক্যারিয়ারে ভালো করতে পারে। এই কোর্সটিকে আমি একদম বেসিক থেকে এডভান্স পর্যন্ত এমনভাবে স্টেপ-বা-স্টেপ সাজিয়েছি যাতে করে রিয়েল লাইফে বিভিন্ন কাজ করতে আপনার কোন বড় সমস্যা ফেইস করতে না হয়। কোর্সের প্রতিটি লেকচার এবং প্রজেক্টগুলো ভালোভাবে কমপ্লিট করতে পারলে প্রোগ্রামিং এর ভীতি আপনার একেবারেই কেটে যাবে। আর প্রোগ্রামিং ক্যারিয়ারের শুরু থেকেই শুধুমাত্র এই একটি কোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি ভালোভাবে আয়ত্ত্ব করতে পারলে দ্বিতীয় কোনো কোর ল্যাঙ্গুয়েজ আপনাদের শিখতে হবে না। কেননা শুধুমাত্র পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি প্রায় সকল ধরণের সমস্যা সমাধান করতে পারবেন। পাইথনকে ব্যবহার করে যে ট্র্যাকে ক্যারিয়ার গড়তে চান, পাইথনের সাথে সেই ট্র্যাকের লাইব্রেরী, ফ্রেমওয়ার্ক, ডেটাবেজ ইত্যাদি ব্যবহার করে স্টুডেন্ট লাইফেই ফ্রিল্যান্সিং বা সফটওয়্যার ডেভেলপার হিসাবে চাকরিতে যোগদান করে অন্য সবার থেকে কয়েকধাপ এগিয়ে থাকতে পারবেন। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিগিনারদের জন্য অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে একদমই সহজ। এর রিসোর্স এবং কমিউনিটি সাপোর্ট যথেষ্ট পাওয়ারফুল। কোথাও সমস্যা হলে কমিউনিটি থেকে খুব সহজেই সমাধান পেয়ে যাবেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, অন্য ল্যাঙ্গুয়েজে কোনো একটা সিস্টেম তৈরি করতে যদি ১০ ঘন্টা লাগে, তাহলে পাইথনে তা তৈরি করতে লাগবে মাত্র ৩ ঘন্টা। তাহলে বুঝতেই পারছেন পাইথনের অল্প কয়েক লাইনের কোড আপনাকে কত বড় বড় কাজ ছোট করে সময় ও পরিশ্রম বাঁচিয়ে দিচ্ছে!!! আর আপনাদেরকে একজন সফল প্রোগ্রামার বানানোর জন্য এই কোর্সে এনরোল করা সব স্টুডেন্টদের জন্য থাকবে একটি প্রাইভেট ফোরাম, যেখানে পার্সোনালি আমি আপনাদের সাপোর্ট দিব। যা আপনাকে নেক্সট লেভেলের প্রোগ্রামার হতে বিশেষভাবে হেল্প করবে। পাইথন ল্যাঙ্গুয়েজ শিখে যেসব ট্র্যাকে ক্যারিয়ার গড়তে পারবেনঃ Ethical Hacking, Cyber Security, Image Processing, Artificial Intelligence, Machine Learning, Deep Learning, Data Science, Desktop Application, Software Development, Web Development Using Flask/Django, Game Development, 3D Graphics, Network Programming ইত্যাদি। রিয়েল লাইফ যেসব ওয়েবসাইটে পাইথন ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হচ্ছেঃ Google, Facebook, YouTube, NASA, Netflix, Udemy, Dropbox, Uber, Amazon, Quora, Spotify, Reddit ইত্যাদি। বাংলায় সেরা এই পাইথন প্রোগ্রামিং কোর্সটি কাদের জন্য? যারা প্রোগ্রামিং-এর ‘প’ও পারে না কিন্তু প্রোগ্রামিং শিখতে চায় যাদের প্রোগ্রামিং নিয়ে ধারণা আছে কিন্তু পাইথন শিখতে চায় যারা কোর পাইথন ব্যবহার করে নিজের পছন্দ অনুযায়ী ক্যারিয়ার ট্র্যাকে কাজ করতে চায় যারা Data Structure, Algorithm, Problem Solving ইত্যাদিতে Python ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে করতে চায় যারা AI, Machine Learning, Deep Learning, Data Science সেক্টরগুলোতে ক্যারিয়ার গড়তে চায় যারা সাইন্স ব্যাকগ্রাউন্ড থেকে রিসার্চের কাজ করতে চান এবং যারা ডেভেলপার হিসাবে ফ্রিলান্সিং করতে চান তাদের জন্য এই কোর্সটি হবে পারফেক্ট একটি কোর্স কি কি থাকছে এই Complete Python Programming অনলাইন কোর্সটিতে? পাইথন প্রোগ্রামিং করার জন্য Environment তৈরি করা পাইথনের সকল Keyword অন্যান্য এবং পাইথন প্রোগ্রামিং-এ variable Declare করার পদ্ধতি Data Type কিভাবে পাইথনে কাজ করে তার বিস্তারিত আলোচনা এবং Implementation Type Casting করে একটি Data Type থেকে আরেকটি Data Type-এ নিয়ে কাজ করা বিভিন্ন ধরনের Comments করা User এর কাছ থেকে Input নিয়ে স্ক্রিনে তা Output দেখানো গাণিতিক বিভিন্ন অপারেশনগুলোকে পাইথনের মাধ্যমে করে দেখা Output-কে বিভিন্ন পদ্ধতিতে Formatting করা ৬ ধরনের Operator-এর বিস্তারিত আলোচনা এবং Implementation Data আদান-প্রদান করা String নিয়ে কাজ করার সময় বিভিন্ন সমস্যা এবং তার সমাধান বিস্তারিতভাবে Index বুঝা এবং আইটেমগুলোকে Access করা প্রয়োজন অনুযায়ী String-কে Slice করা String এর উপর পাইথনের প্রচুর Built-In Function এর প্রয়োগ। যেসব ব্যবহার করে String থেকে নানা ধরণের Information Collect করে Software Development-এ কাজ করা হয় List এর সাথে পরিচিতি List এর আইটেমগুলোকে Access করা প্রয়োজন অনুযায়ী লি List এর আইটেমগুলোকে Slice করা List-এ নতুন Item যুক্ত করা List এর আইটেমগুলোকে Update করা বা Replace করা List এর আইটেমগুলোকে Delete করা List এর উপর পাইথনের প্রচুর Built-In Function এর প্রয়োগ। যেসব ব্যবহার করে List থেকে নানা ধরণের Information Collect করে Software Development-এ কাজ করা হয় Tuple এর সাথে পরিচিতি Tuple এর আইটেমগুলোকে Access করা প্রয়োজন অনুযায়ী Tuple এর আইটেমগুলোকে Slice করা Tuple-কে Packing এবং Unpacking করা অনেকগুলো Tuple মিলিয়ে একটি Tuple তৈরি করা List-এর মাধ্যমে Tuple এর আইটেমগুলোকে Update করা বা Replace করা Tuple-কে List এবং List-কে Tuple-এ রূপান্তরিত করা Tuple এর উপর পাইথনের প্রচুর Built-In Function এর প্রয়োগ। যেসব ব্যবহার করে Tuple থেকে নানা ধরণের Information Collect করে Software Development-এ কাজ করা হয় Set এর সাথে পরিচিতি Set-এ নতুন আইটেম যুক্ত করা Set এর আইটেমগুলোকে Update করা বা Replace করা Set এর আইটেমগুলোকে Delete করা Set এর উপর পাইথনের প্রচুর Built-In Function এর প্রয়োগ। যেসব ব্যবহার করে Set থেকে নানা ধরণের Information Collect করে Software Development-এ কাজ করা হয় Dictionary এর সাথে পরিচিতি Dictionary এর আইটেমগুলোকে Access করা প্রয়োজন অনুযায়ী Dictionary এর আইটেমগুলোকে Slice করা Dictionary-তে নতুন Item যুক্ত করা Dictionary এর আইটেমগুলোকে Update করা বা Replace করা Dictionary এর আইটেমগুলোকে Delete করা Dictionary এর উপর পাইথনের প্রচুর Built-In Function এর প্রয়োগ। যেসব ব্যবহার করে Dictionary থেকে নানা ধরণের Information Collect করে Software Development-এ কাজ করা হয় Conditional Logic এর সাথে পরিচিতি Block এবং Indentation বিস্তারিতভাবে বুঝা Conditional Logic ব্যাবহার করে রিয়েল লাইফের বিভিন্ন সমস্যার সমাধান করা While Loop এর সাথে পরিচিতি While Loop কিভাবে কাজ করে তার বিস্তারিত আলোচনা এবং Implementation While Loop দিয়ে Infinite Loop তৈরি করা। যা ব্যবহার Artificial Intelligence, Machine Learning, Deep Learning, OpenCV ইত্যাদিতে রিয়েল লাইফ এপ্লিকেশন তৈরি করতে বিকল্প বের হয়নি While Loop ব্যবহার করে বিভিন্ন সমস্যা সমাধান করা For Loop এর সাথে পরিচিতি List-এ For Loop এর ব্যবহার Dictionary-তে For Loop এর ব্যবহার String-এ For Loop এর ব্যবহার Set-এ For Loop এর ব্যবহার Tuple-এ For Loop এর ব্যবহার range() Function এর সাথে পরিচিতি এবং এর বিস্তারিত ব্যবহার For Loop ব্যবহার করে বিভিন্ন সমস্যা সমাধান করা For Loop ব্যবহার করে Pattern তৈরি করা Control Statement ব্যবহার করে While Loop এবং For Loop কে Control করা List Comprehension এর সাথে পরিচিতি List Comprehension কিভাবে কাজ করে তার বিস্তারিত আলোচনা এবং Implementation List Comprehension ব্যবহার করে বিভিন্ন সমস্যা মাত্র দুইলাইনে সমাধান করা Dictionary Comprehension সাথে পরিচিতি Dictionary Comprehension কিভাবে কাজ করে তার বিস্তারিত আলোচনা এবং Implementation Dictionary Comprehension ব্যবহার করে বিভিন্ন সমস্যা মাত্র দুইলাইনে সমাধান করা Set Comprehension এর সাথে পরিচিতি Set Comprehension কিভাবে কাজ করে তার বিস্তারিত আলোচনা এবং Implementation Set Comprehension ব্যবহার করে বিভিন্ন সমস্যা মাত্র দুইলাইনে সমাধান করা Function এর সাথে পরিচিতি Function ব্যবহারের উপকারিতা Parameter এবং Argument (*args, **kwargs) নিয়ে বিস্তারিত আলোচনা এবং Implementation Local, Global এবং Nonlocal এই তিন ধরনের Variable এর সাথে পরিচিতি এবং এর বিস্তারিত ব্যবহার global Keyword এর ব্যবহার Lambda (Anonymous) Function ব্যবহার করে মাত্র দুই লাইনে বিভিন্ন সমস্যা করা এবং বিভিন্ন Object-এ তার ব্যবহার enumerate, filter, map ইত্যাদি Object এর ব্যবহার করে বিভিন্ন সমস্যা সমাধান করা List, Set, Tuple, Dictionary কে Sorting করা নিয়ে বিস্তারিত প্রোগ্রাম Magic Method বা Dunder Method নিয়ে সংক্ষেপে আলোচনা। এর বিস্তারিত ব্যবহার আমরা অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামে দেখবো Closure Function এর সাথে পরিচিতি এবং রিয়েল লাইফে এর ব্যবহার Most Advanced Topic Decorator এর সাথে পরিচিতি এবং Decorator শিখার পূর্ব প্রস্তুতি Decorator এর Architecture – যেভাবে Decorator কাজ করে Decorator নিয়ে নানা রকম রিয়েল লাইফ প্রোগ্রাম Dunder Method নিয়ে Decorator-এ ‍কিছু সমস্যা এবং তার সমাধান যেকোনো ধরণের প্রোগ্রাম রান করানোর পর পুরাটা কাজ সম্পূর্ণ হতে কি পরিমাণ সময় নেয় তা বের করা একই প্রোগ্রাম বিভিন্ন উপায়ে করে সময় বের করা Static এবং Dynamic উভয় উপায়ে Data Type ফিল্টার করা for Loop কিভাবে কাজ করে? for Loop না থাকলে আমরা কিভাবে নিজেদের মত করে for Loop এর বিকল্প বানিয়ে নিতে পারি Iterable এবং Iterator এর মধ্যে পার্থক্য Programming Language এর Most Wanted সেক্টর Object Oriented Programming (OOP) এর বিস্তারিত আলোচনা এবং Implementation Date এবং Time নিয়ে বিস্তারিত আলোচনা এবং Implementation প্রথম প্রজেক্টে যেকোনো ওয়েবসাইটে পাইথন প্রোগ্রামিং এর মাধ্যমে Automatic Login করতে পারবেন দ্বিতীয় প্রজেক্টে আমরা একটি YouTube Video Downloader তৈরি করা শিখব। যেটা দিয়ে আলাদা আলাদা ভাবে ভিডিও ডাউনলোড করা যাবে, আবার একসাথে অনেকগুলো ভিডিও ডাউনলোড করতে পারবেন। আর একই সাথে যেকোনো ভিডিওর গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য কালেক্ট ও করে ফেলতে পারবেন। তৃতীয় প্রজেক্টে যেকোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমোভ করার জন্য একটি প্রোগ্রাম শিখানো হবে। এই প্রোগ্রামের সাহায্যে ইমেজের ব্যাকগ্রাউন্ডকে ট্রান্সপারেন্ট করে নিতে পারবেন। চতুর্থ প্রজেক্টে আমরা QR Code Generator তৈরি শিখব। পঞ্চম প্রজেক্টে Python ও OpenCV ব্যবহার করে লাইভ ক্যামেরা থেকে Face শনাক্ত করার পূর্ণাঙ্গ প্রজেক্ট হাতে কলমে শিখানো হবে। [New Added] ষষ্ঠ প্রজেক্টে OpenCV এবং Face Recognition ব্যবহার করে AI ভিত্তিক একটি Smart Doorbell তৈরি করা শিখব। [New Added] সপ্তম প্রজেক্টে Google Text To Speech কে কাজে লাগিয়ে Text ফাইলকে Audiobook এ কনভার্ট করা শিখব। [New Added] অষ্টম প্রজেক্টে আমরা ChatGPT ব্যবহার করে একটি Digital Clock বানানো শিখব এবং পাইথনের tkinter GUI ব্যবহার করে একটি Window বানিয়ে Visualize করবো। [New Added] নবম প্রজেক্টে আমরা পাইথন দিয়ে WhatsApp Message-কে Automate করা শিখব। [New Added] এছাড়াও এই কোর্সের পেইড মেম্বার্সদের জন্য আছে প্রাইভেট ফোরাম। সেখানে Python programming সম্পর্কিত যেকোনো প্রশ্ন করলে আমি নিজে সেইসব প্রশ্নের উত্তর দিয়ে দিব।

Compare similar courses

Compare this course with others in Programming & Software Development → Python (up to 5 total).

Reviews

No reviews yet. If you enrolled through SkillShekhai, be the first to share your experience.