AI দিয়ে ইমেজ ও ভিডিও কনটেন্ট জেনারেশন - ২ ঘন্টার অফলাইন ওয়ার্কশপ
Course details
- Duration
- 2 Hours
- Instructor
- Sabbir Ahmed
- Level
- Beginner Friendly
- Format
- Live
- Mode
- Offline
- Certificate of completion
- Live Support
- Lifetime access
About this course
আপনার মাথায় দুর্দান্ত সব আইডিয়া আছে, কিন্তু সেগুলোকে প্রফেশনাল ভিজ্যুয়ালে রূপ দেবেন কীভাবে? AI দিয়ে ছবি বা ভিডিও তৈরি করা এখন সহজ, কিন্তু প্রফেশনাল এবং ব্যবহারযোগ্য কনটেন্ট তৈরি করা এখনো অনেকের জন্যই চ্যালেঞ্জিং। অনেক সময় AI-জেনারেটেড ছবি খুব বেশি 'ফেক' মনে হয়, অথবা কাঙ্ক্ষিত স্টাইল ও ব্র্যান্ড কনসিস্টেন্সি ধরে রাখা যায় না। এই ২ ঘণ্টার অফলাইন ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে ঠিক এই সমস্যাগুলোর প্র্যাকটিক্যাল সমাধান দিতে। এখানে শুধু টুলসের ব্যবহার নয়, বরং একটি বেসিক আইডিয়া থেকে শুরু করে হাই-কোয়ালিটি ইমেজ জেনারেশন এবং সেই ইমেজকে শর্ট-ফর্ম ভিডিও কনটেন্টে রূপান্তর করার সম্পূর্ণ পাইপলাইন দেখানো হবে। যা যা কভার করা হবে প্রম্পট স্ট্রাকচারিংয়ের বেসিক থেকে অ্যাডভান্সড। ছবির 'AI Look' দূর করে 'Cinematic' বা 'Product-friendly' ভিজ্যুয়াল তৈরি। লো-রেজোলিউশন ছবি আপস্কেল ও রিটাচ করা। স্টিল ছবি থেকে মোশন বা প্রমোশনাল ভিডিও তৈরির পুরো ওয়ার্কফ্লো। পাবলিশ-রেডি কনটেন্ট প্যাক তৈরি — পোস্টার, থাম্বনেইল, কাভার। সোশ্যাল মিডিয়া অ্যাড, রিলস, প্রোডাক্ট পোস্ট ও ল্যান্ডিং পেইজের জন্য কনটেন্ট। বাংলা টাইপোগ্রাফির সঠিক ব্যবহার। একটি সিঙ্গেল ভিজ্যুয়াল অ্যাসেট থেকে মাল্টিপল আউটপুট তৈরির সিস্টেম। কাদের জন্য এই ওয়ার্কশপ উদ্যোক্তা: যারা নিজেদের প্রোডাক্ট বা সার্ভিসের জন্য হাই-কোয়ালিটি প্রমোশনাল ভিজ্যুয়াল বানাতে চান। কনটেন্ট ক্রিয়েটর: যারা নিজেদের ভিডিও, থাম্বনেইল বা সোশ্যাল মিডিয়া পোস্টের কোয়ালিটি নেক্সট লেভেলে নিতে চান। ফ্রিল্যান্সার ও মার্কেটার: যারা ক্লায়েন্টের কাজ আরও দ্রুত, প্রফেশনাল ও ক্রিয়েটিভভাবে ডেলিভার করতে চান। সবচেয়ে বেশি ভ্যালু যেখানে পাবেন আই-ক্যাচিং সোশ্যাল মিডিয়া অ্যাড (Facebook/Instagram Ads)। এনগেজিং রিলস (Reels) ও শর্ট ভিডিও কনটেন্ট। প্রফেশনাল ও রিয়ালিস্টিক প্রোডাক্ট পোস্ট। ওয়েবসাইটের জন্য ল্যান্ডিং পেইজ ভিজ্যুয়াল।