Build MVP For Scalable Business
Course details
- Level
- Intermediate
- Format
- Pre-recorded
- Mode
- Online
- Certificate of completion
- Live Support
- Lifetime access
About this course
যে বিজনেসের সেলস হিউম্যান রিসোর্সের ক্যাপাসিটির ওপর বেঁধে রাখা যায় না, সেটাই স্কেলেবল বিজনেস। অর্থাৎ আপনি ও আপনার কোর টিম ঘুমিয়ে থাকার সময়েও আপনার প্রতিষ্ঠানের সার্ভিস ও সলিউশন কাস্টমার কিনে কনজিউম করে ফেলবে — যেমন রাইড শেয়ারিং বিজনেস। মার্কেটপ্লেস কেন গুরুত্বপূর্ণ এই ধরনের স্কেলেবল বিজনেস একা রিসোর্স দিয়ে এনসিওর করা কঠিন। আপনার প্রয়োজন সাপ্লাই সাইড ভেন্ডর ও ডিমান্ড সাইড কাস্টমার — আর এই দুই পক্ষকে এক জায়গায় আনার জন্য একটি টেকনোলজি-নির্ভর ‘মার্কেটপ্লেস’। এই মার্কেটপ্লেস বানানোটাই সবচেয়ে চ্যালেঞ্জিং, কারণ যারা টেক বানাতে পারেন তাঁরা প্রায়ই মার্কেটিং কম বোঝেন, আর যারা মার্কেটিং বোঝেন তাঁরা টেক প্রোডাক্ট কম বোঝেন। এই কোর্সে যা থাকছে ১৫টি ভিডিও লেসনে একটি ডিজিটাল প্রোডাক্ট মার্কেটপ্লেস হাতে-কলমে বিল্ড করা যেখানে যে কেউ রেজিস্ট্রেশন করে নিজের ডিজিটাল প্রোডাক্ট (ছবি, ভিডিও, ইলাস্ট্রেশন, মিউজিক টেমপ্লেট ইত্যাদি) আপলোড করতে পারবেন প্রোডাক্ট বিক্রি হলে কমিশন আয়ের মডেল কোনো প্রকার কোডিং নলেজ ছাড়াই পুরো প্রক্রিয়া এই কোর্স যাদের জন্য যারা স্কেলেবল মার্কেটপ্লেস-ভিত্তিক বিজনেস দাঁড় করাতে চান যারা কোডিং না জেনেও ডিজিটাল প্রোডাক্টের MVP বানাতে চান উদ্যোক্তা ও স্টার্টআপ ফাউন্ডার যারা প্রোডাক্ট আইডিয়া দ্রুত যাচাই করতে চান