Learning BangladeshVerified academy

Career Confusion to Confidence

Course details

Instructor
তুষার হাসান
Level
Beginner Friendly
Format
Pre-recorded
Mode
Online
  • Certificate of completion
  • Live Support
  • Lifetime access
Career Confusion to Confidence

About this course

ব্যবসা হোক বা চাকরি — দুটোই আসলে ক্যারিয়ারের দুটি শাখা, আর পুরো ক্যারিয়ারটা একটা জার্নি বা গল্পের মতো, যেখানে শুরু আছে, প্লট আছে, টুইস্ট আছে, উত্থান-পতন আছে, ব্যর্থতা ও সফলতা আছে। আপনি যদি ভুল ক্যারিয়ার বা ভুল কোম্পানি বেছে নেন এবং কমিউনিকেশন আর্ট, কর্পোরেট পলিটিক্স ও ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের মতো বিষয়গুলো ঠিকভাবে সামলাতে না পারেন, তাহলে অফিসে যাওয়া-আসা ও বেতন পাওয়া হবে ঠিকই, কিন্তু গ্রোথ থেমে যাবে এবং ক্যারিয়ারকে অনেকটা জেলখানার মতো মনে হবে। এই কোর্সে আপনি শিখবেন কীভাবে সঠিকভাবে ক্যারিয়ার শুরু করবেন, নিজেকে প্রস্তুত করবেন, আশেপাশের ক্রিটিকাল পরিস্থিতি সামাল দেবেন এবং কনফিউশন থেকে কনফিডেন্সের দিকে এগিয়ে যাবেন। এই কোর্স কাদের জন্য যারা ইউনিভার্সিটির শেষ বছরে এসে ক্যারিয়ার নিয়ে কনফিউশনে আছেন যারা প্রথম চাকরি শুরু করেছেন এবং সঠিক নেগোসিয়েশন টেকনিকে স্যালারি, ইনক্রিমেন্ট ও প্রমোশন ত্বরান্বিত করতে চান যারা রিলেশনশিপ আর্ট শিখে ক্যারিয়ারে এগিয়ে যেতে চান যারা নিজের ক্যারিয়ার অনুযায়ী AI-এর ব্যবহার শিখে এগিয়ে থাকতে চান যারা কয়েক বছর চাকরি করছেন কিন্তু কাঙ্ক্ষিত গ্রোথ পাচ্ছেন না, অফিস পলিটিক্স ও ওয়ার্ক-লাইফ ব্যালান্স নিয়ে হিমশিম খাচ্ছেন কিংবা ক্যারিয়ার পাথ পরিবর্তন করতে চান যারা যথেষ্ট আয় করেও ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট নিয়ে স্পষ্ট দিকনির্দেশনা চান যেসব টপিক কভার করা হয়েছে ক্যারিয়ারের পূর্বপ্রস্তুতি — চাকরি নাকি ব্যবসা? AI-এর হাত থেকে কোন ক্যারিয়ারগুলো তুলনামূলক নিরাপদ এবং নিজের ক্যারিয়ারে AI-এর ব্যবহার সিভি/রেজ্যুমে তৈরি ও জব অ্যাপ্লাইয়ের পরও চাকরি না হওয়ার আসল কারণ ইন্টারভিউ, কোম্পানি ইভ্যালুয়েশন, ডেজিগনেশন, স্যালারি ও নেটওয়ার্কিং নিয়ে ভ্রান্ত ধারণা ও সমাধান প্রথম চাকরি থেকেই ক্যারিয়ার গোল সেট করা এবং আর্লি-ক্যারিয়ারের সাধারণ ভুল এড়ানো গ্রোথ থেমে গেছে কিনা বুঝে আবার উঠে দাঁড়ানোর কৌশল চাকরি চলে যাওয়া বা ছেড়ে দেওয়ার পর ফাইন্যান্সিয়ালি ও মেন্টালি নিজেকে সামলানো চাকরি থেকে ব্যবসায় ট্রানজিশনের কৌশল ইন্সট্রাক্টর পরিচিতি কোর্সটির ইন্সট্রাক্টর তুষার হাসান ২০০৯ সালে গ্রামীণফোনে ক্যারিয়ার শুরু করেন, যেখানে কাস্টমার ম্যানেজমেন্ট ও সেলসের সাথে তার পথচলা শুরু। ব্র্যাক ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শেষ করে পরে এমবিএ সম্পন্ন করেন এবং টেকনো-সেলসকে ক্যারিয়ার হিসেবে বেছে নেন। গ্রামীণফোন ছেড়ে একটি স্টার্টআপে ২ বছর কাজ করার পর তিনি যোগ দেন SSL Wireless-এ, যেখানে দশ বছরে Assistant Manager থেকে ধাপে ধাপে Manager, Head of Corporate Sales, Head of Business Development ও AGM-এর মতো বিভিন্ন রোলে দায়িত্ব পালন করেন। পাশাপাশি একজন লিরিসিস্ট হিসেবে গত প্রায় ১৫ বছর ধরে দেশের প্রথম সারির ব্র্যান্ডগুলোর জন্য থিম সং লিখেছেন। ছোট কোম্পানি থেকে শুরু করে প্রায় ১০০ জনের টিম ও একাধিক ডিপার্টমেন্ট ম্যানেজ করা, দেশে-বিদেশে লোকাল ও মাল্টিন্যাশনাল কোম্পানিতে বিভিন্ন বস ও কলিগ সামলানোর মিশ্র অভিজ্ঞতা তার রয়েছে। এই সব বাস্তব অভিজ্ঞতা ও উদাহরণ মিলিয়েই কোর্সের কারিকুলাম সাজানো হয়েছে, যাতে ফ্রেশার থেকে মিড-ক্যারিয়ার — সবাই উপকৃত হন।

Compare similar courses

Compare this course with others in Personal Development & Soft Skills → Confidence Building (up to 5 total).

Reviews

No reviews yet. If you enrolled through SkillShekhai, be the first to share your experience.