Learning BangladeshVerified academy

Facebook Ad A-Z | Day-Long Workshop

Course details

Level
Beginner Friendly
Format
Live
Mode
Offline
  • Certificate of completion
  • Live Support
  • Lifetime access
Facebook Ad A-Z | Day-Long Workshop

About this course

মাত্র অল্প বাজেটে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে টার্গেট করে আপনার পণ্য বা সার্ভিস নেওয়ার সামর্থ্য রাখে—এমন হাজার মানুষের কাছে আপনার ব্র্যান্ড পৌঁছে দিয়ে অ্যাড বাজেটের কয়েকগুণ প্রফিট করতে পারলে, সেটাকে কি আপনি 'খরচ' বলবেন, নাকি 'বিনিয়োগ'? শুধু বাংলাদেশেই ৫ কোটির বেশি মানুষ ফেসবুকে অ্যাক্টিভ, আর বিশ্বব্যাপী বাংলাদেশী ইউজার ৬ কোটিরও বেশি। এই দিন-ব্যাপী অফলাইন ওয়ার্কশপে আপনি শিখবেন কীভাবে অল্প বাজেটে ফেইসবুক অ্যাড শুরু করতে হয়, আর যারা ইতিমধ্যে অ্যাড চালাচ্ছেন তারা শিখবেন কীভাবে ভার্টিক্যালি ও হরিজন্টালি স্কেল করে বড় বাজেটেও প্রফিট ধরে রাখতে হয়। এই ওয়ার্কশপ তাদের জন্য, যারা সীমিত বাজেটে ছোট লক্ষ্য অর্জন কিংবা অ্যাড স্কেল-আপ করে বড় অর্জন করতে চান। এই ওয়ার্কশপ থেকে যা শিখবেন অল্প বাজেটে টার্গেটিং করে ফেইসবুক অ্যাড থেকে লিড, কনভার্সন ও বটম-ফানেল সেলস শুরু ভার্টিক্যাল ও হরিজন্টাল স্কেলিং ফেইসবুক অ্যাডের বিভিন্ন অবজেক্টিভ নিয়ে ক্লিয়ার নলেজ প্রতিটি অবজেক্টিভের জন্য অ্যাড ফরম্যাট, ডিজাইন ও ক্রিয়েটিভ সাইজের সঠিক ব্যবহার AI দিয়ে দ্রুত ক্রিয়েটিভ, ক্যাপশন ও প্রমো ভিডিও কনটেন্ট তৈরি Conversion API/CAPI ও ফেইসবুক পিক্সেল সেটআপ (WordPress সাইটে) অ্যাডভান্স রিটার্গেটিং, রিমার্কেটিং ও লুকঅ্যালাইক অডিয়েন্স তৈরি ও ক্যাম্পেইন গাইডলাইন কোর্স ইন্সট্রাক্টর: সাব্বির আহমেদ EndingScene Ltd.-এর ম্যানেজিং ডিরেক্টর এবং লার্নিং বাংলাদেশের ফাউন্ডার ও লিড ইন্সট্রাক্টর। ১০ বছরের ক্যারিয়ারে ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করেছেন BDjobs, REVE Systems ও Pathao-তে। প্রতিদিন লাখ টাকার বেশি এবং এ পর্যন্ত ১০ কোটি টাকার বেশি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন চালানোর অভিজ্ঞতা থেকে ওয়ার্কশপটি এমনভাবে সাজানো, যেন আপনি কিছু না জানলেও সহজ ভাষায় ও উদাহরণ দিয়ে ফেসবুক অ্যাড চালানো শিখে ফেলতে পারেন। এটি একটি অফলাইন (সরাসরি) ওয়ার্কশপ, অনুষ্ঠিত হয় লার্নিং বাংলাদেশের অফিসে (Middle Badda)।

Compare similar courses

Compare this course with others in Workshops & Bootcamps → Digital Marketing Bootcamp (up to 5 total).

Reviews

No reviews yet. If you enrolled through SkillShekhai, be the first to share your experience.