[Live Workshop] বিজনেস মাস্টারক্লাস - চাকরির পাশাপাশি বিজনেস
Course details
- Duration
- 2 hours
- Instructor
- Sabbir Ahmed
- Level
- Beginner Friendly
- Format
- Live
- Mode
- Online
- Certificate of completion
- Live Support
- Lifetime access
About this course
চাকরির বেতন আর মুদ্রাস্ফীতির হিসাব মেলালে একটা কঠিন সত্য সামনে আসে—শুধু সেভিংস দিয়ে ফিনান্সিয়াল ফ্রিডমে পৌঁছানো কঠিন। ঢাকার আশেপাশে একটি ছোট ফ্ল্যাট কিনতে এখন প্রায় ১ কোটি ২০ লাখ টাকা লাগে; প্রতি মাসে ৫০ হাজার টাকা সেভ করলেও তা জমাতে লেগে যায় প্রায় ২০ বছর—অথচ ততদিনে দাম আরও অনেক বেড়ে যায়। এই বাস্তবতাই বুঝিয়ে দেয়, কেন জেনে-বুঝে বিজনেস শুরু করা একটি শক্তিশালী সিদ্ধান্ত হতে পারে। বিজনেস সহজ নয়—এতে হাই রিস্ক যেমন আছে, তেমনি হাই রিটার্নও আছে। তাই চাকরি ছেড়ে নয়, বরং চাকরির পাশাপাশি ধাপে ধাপে বিজনেসে এন্ট্রি নেওয়ার একটি সঠিক রোডম্যাপই এই মাস্টারক্লাসের লক্ষ্য। এই মাস্টারক্লাসে যা পাবেন সঠিক বিজনেস আইডিয়া আইডেন্টিফাই করার ট্রেইনিং। অন্যরা বিজনেস করতে গিয়ে কী ধরনের প্রতিকূলতায় পড়েছেন, কীভাবে কোভিডের মতো পরিস্থিতি সামলেছেন বা ফেইল করেছেন—সেই বাস্তব অভিজ্ঞতা থেকে শেখা। চাকরির পাশাপাশি বিজনেস শুরু করার একটি স্পষ্ট রোডম্যাপ ও চেকলিস্ট। লাইভ সেশনের পর ৩০ মিনিটের QnA, যেখানে মাইক অন করে সরাসরি প্রশ্ন করতে পারবেন। পরবর্তী ১ মাস হোয়াটসঅ্যাপ গ্রুপে যেকোনো প্রশ্ন করার সুযোগ। এই মাস্টারক্লাস কাদের জন্য যারা এখনো চাকরি করছেন, কিন্তু বিজনেস দিতে চান। যারা তরুণ, এখনো জব মার্কেটে ঢোকেননি—চাকরি না বিজনেস, সিদ্ধান্ত নিতে চান। যারা স্বল্প পুঁজি ও নিজের স্কিল দিয়ে ছোট স্কেলে বিজনেস শুরু করে দেখতে চান। যারা মাত্রই বিজনেস শুরু করে হিমশিম খাচ্ছেন। প্রত্যাশা সম্পর্কে স্পষ্টতা ২ ঘণ্টার এই ওয়ার্কশপ শেষে আপনি রাতারাতি মাল্টি-মিলিয়ন ডলারের বিজনেস দাঁড় করিয়ে ফেলবেন—এমন নয়। বরং আপনি একটি রোডম্যাপ ও চেকলিস্ট পাবেন, যা ধরে এগোলে চাকরির পাশাপাশি বিজনেস শুরু করার সাহস ও দিকনির্দেশনা পাবেন এবং সম্ভাব্য ভুলগুলো ঠান্ডা মাথায় সামলে রিকভার করতে শিখবেন।