Learning BangladeshVerified academy

Vibe Coding + No-Code Web App with AI

Course details

Instructor
Sabbir Ahmed
Level
Beginner Friendly
Format
Pre-recorded
Mode
Online
  • Certificate of completion
  • Live Support
  • Lifetime access
Vibe Coding + No-Code Web App with AI

About this course

AI-এর যুগে নিজের আইডিয়া থেকে ইমেজ, অডিও, ভিডিও বানানো এখন সহজ—কিন্তু জানেন কি, এক লাইন কোড না লিখেও আপনি দারুণ সব ওয়েবসাইট ও ওয়েব এপ্লিকেশন বানিয়ে ফেলতে পারেন? এই কোর্সে No-Code + Vibe Coding ব্যবহার করে একদম বিগিনার লেভেল থেকে আমরা একটি ওয়েবসাইট ও একটি ডায়নামিক ওয়েব অ্যাপ দাঁড় করিয়ে ফেলব। এই কোর্স কাদের জন্য আপনার মাথায় দারুণ একটি ওয়েব আইডিয়া আছে, কিন্তু কোডিং নলেজ শূন্য—তবু কাজের মতো একটি ওয়েব সলিউশন বানাতে চান NASA Space Apps Challenge বা এ ধরনের হ্যাকাথন/কম্পিটিশনে অংশ নিতে চান, কিন্তু টিমে প্রপার ডেভেলপার নেই নিজের স্টার্টআপ বা সাইড বিজনেসের জন্য কম খরচে একটি MVP বানিয়ে মার্কেট রেসপন্স টেস্ট করতে চান যা শিখবেন AI-এর সাথে কথা বলে, তাকে গাইড করে আইডিয়া → ডকুমেন্টেশন → কোড → লাইভ ওয়েবসাইট/ওয়েব অ্যাপ—পুরো প্রসেসটা সহজ ভাষায় শিখবেন। উদাহরণ হিসেবে আইডিয়া থেকে শুরু করে প্রায় ২ ঘণ্টায় একটি ফুল ফাংশনাল Expense Tracker Web App দাঁড় করানো দেখানো হয়েছে। ChatGPT-র সাথে প্রম্পট দিয়ে আর্কিটেকচার দাঁড় করানো সহজ ভাষায় ডোমেইন, হোস্টিং, MySQL ও PHPMyAdmin-এর সাথে পরিচয় কোডে এরর থাকলে তা খুঁজে বের করে ChatGPT দিয়েই ফিক্স করা কোর্স শেষে যা নিজে বানাতে পারবেন মাত্র ১৫ মিনিটে নিজের পোর্টফোলিও সাইট (কোর্সে স্ক্র্যাচ থেকে দেখানো হয়েছে) একটি ডায়নামিক ওয়েব এপ্লিকেশন—যেমন জব পোর্টাল বা AI-Driven CV Checker এই দুটি প্রজেক্ট থাকলে আপনি পরে নিজেই মুদি দোকান, টেইলার্স, সেলুন, বাড়িওয়ালা বা ছোট ব্যবসার জন্য কাস্টম সলিউশন বানানো শুরু করতে পারবেন। প্র্যাকটিসের জন্য যা লাগবে ChatGPT বা Gemini-এর ফ্রি বা পেইড ভার্সন ডোমেইন-হোস্টিং ছাড়াও নিজের পিসিতে লোকালি সাইট রান করা যাবে চাইলে ডোমেইন (~৪৫০ টাকা) ও হোস্টিং (~২৮০ টাকা থেকে) কিনে সাইট লাইভ করা যায়—এই টাকা আমরা নিই না, শুধু কেনার পদ্ধতি দেখিয়ে দেব একটি সৎ কথা এই কোর্সের মূল উদ্দেশ্য বিগিনারদের Vibe Coding ও No-Code কনসেপ্টের সাথে পরিচয় করিয়ে দেওয়া। কোর্স শেষে আপনি নিজের প্রজেক্ট বানাতে পারবেন, তবে তা সাথে সাথে কমার্শিয়ালি ভায়াবল হবে কিনা তার গ্যারান্টি নেই—কারণ তার জন্য বড় আর্কিটেকচার, অভিজ্ঞ ডেভেলপার টিম, মার্কেটিং ও কাস্টমার সাপোর্ট সহ অনেক বিষয় জড়িত। কোর্সটি নেবেন লার্নিং বাংলাদেশের ফাউন্ডার সাব্বির আহমেদ।

Compare similar courses

Compare this course with others in Artificial Intelligence (AI) & Data Science → AI Tools & ChatGPT (up to 5 total).

Reviews

No reviews yet. If you enrolled through SkillShekhai, be the first to share your experience.