[Live Workshop] চ্যাটজিপিটি দিয়ে কোডিং নলেজ ছাড়াই ওয়েব এপ্লিকেশন
Course details
- Instructor
- Sabbir Ahmed
- Level
- Beginner Friendly
- Format
- Pre-recorded
- Mode
- Online
- Certificate of completion
- Live Support
- Lifetime access
About this course
AI-এর যুগে এক লাইন কোডিং না জেনেও, নিজে না লিখেও দারুণ সব ওয়েব এপ্লিকেশন বা ওয়েবসাইট বানিয়ে ফেলা যায়। ধরুন, নিজের খরচের ট্র্যাক রাখার জন্য একটা সহজ ওয়েব সলিউশন দরকার—মাত্র ২ ঘণ্টায় আপনি একটি ফুল ফাংশনাল ওয়েব এপ্লিকেশন বানিয়ে ফেলতে পারবেন। চাইলে এমন অ্যাপ বানাতে পারবেন যেখানে যেকেউ রেজিস্ট্রেশন করে নিজের অ্যাকাউন্ট খুলে ব্যবহার করতে পারবে। ভেবে দেখুন—গলির মুদি দোকান, টেইলার্স কিংবা বাড়িওয়ালার জন্য তাদের প্রয়োজন বুঝে সহজ ইন্টারফেসের ওয়েব এপ্লিকেশন বানিয়ে দিতে পারছেন! এই ২ ঘণ্টার লাইভ ট্রেনিংয়ে আপনি ChatGPT দিয়ে কোনো কোডিং নলেজ ছাড়াই কীভাবে এপ্লিকেশন বানাতে হয় তা শিখবেন। এটি সাজানো হয়েছে একদম বিগিনার লেভেলের লার্নারদের জন্য। যা যা কভার করা হবে ChatGPT-র সাথে নিজের আইডিয়া নিয়ে কথা বলার (প্রম্পট ইঞ্জিনিয়ারিং) Do ও Don'ts ChatGPT দিয়ে মূল আর্কিটেকচার দাঁড় করানো সহজ ভাষায় ডোমেইন, হোস্টিং, সিপ্যানেল, ডিরেক্টরি, PHP ও MySQL-এর সাথে পরিচয় আইডিয়া থেকে ChatGPT দিয়ে কোড লিখিয়ে ওয়েব এপ্লিকেশনের ফুল সেটআপ কোডে এরর থাকলে তা খুঁজে বের করে ChatGPT দিয়েই ফিক্স করা এই ওয়ার্কশপ কাদের জন্য যারা প্রথমবার vibe coding / no-code অর্থাৎ ChatGPT-র সাথে কথা বলেই সাইট ও অ্যাপ বানানোর প্রসেস বুঝতে চান যারা ফান প্রজেক্ট হিসেবে শুরু করতে চান যারা নিজের সন্তান বা ছোট ভাই-বোনের জন্য শিখে রাখতে চান যারা কোডিং ভয় পান, কিন্তু লাইভ সেশনে জয়েন করে সেই ভয় কাটাতে চান লাইভ শেষে যা পাবেন সেশন রেকর্ডিং সম্পূর্ণ প্রজেক্টের .zip ফাইল "10 Must-Try Vibe Prompts" পিডিএফ Completion Certificate সিক্রেট ফেইসবুক গ্রুপে যোগদানের সুযোগ ইন্সট্রাক্টর ওয়ার্কশপটি নেবেন লার্নিং বাংলাদেশের ফাউন্ডার সাব্বির আহমেদ। তাঁর কোডিং ব্যাকগ্রাউন্ড নেই, তাই পুরো সেশনটি একদম সহজভাবে, বিগিনার-ফ্রেন্ডলি উপায়ে সাজানো। জয়েন করার আগে অনুগ্রহ করে ফুল কারিকুলাম দেখে নিন, যেন আপনার প্রত্যাশার সাথে মিলে যায়।